ঢাকা ০৪:৫৬ পূর্বাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

টঙ্গীতে বস্তিতে আগুন, পুড়লো ৫ শতাধিক ঘর

আকাশ জাতীয় ডেস্ক:

গাজীপুরের টঙ্গীর এক বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে পাঁচ শতাধিক ঘর পুড়ে গেছে।

শনিবার (২৭ নভেম্বর) ভোরের দিকে টঙ্গীর সেনাকল্যাণ ভবনের পাশে মাজার বস্তিতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিসের ঢাকা বিভাগীয় উপ-পরিচালক দিনমনি শর্মা জানান, টঙ্গী ঝিলের ওপর সরকারি জায়গায় গড়ে ওঠা মাজার বস্তিতে শনিবার ভোরে আগুন লাগে। খবর পেয়ে গাজীপুরের টঙ্গী, ঢাকার কুর্মিটোলা ও উত্তরার ফায়ার স্টেশনের নয়টি ইউনিটের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছায়। পরে দুই ঘণ্টার চেষ্টায় তারা আগুন নিয়ন্ত্রণে আনেন।

জানা গেছে, মশার কয়েল থেকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। বস্তির ঘরে ঘরে গ্যাস সিলিন্ডার ছিল। আগুনের তাপে গ্যাস সিলিন্ডারগুলো পাইপ লিকেজ হয়ে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে এবং নিয়ন্ত্রণহীন হয়ে পড়ে। আগুনে ছোট ছোট কম বেশি পাঁচশ টং ঘর এবং ঘরে থাকা মালামাল পুড়ে গেছে। তবে ক্ষতির পরিমাণ জানা যায়নি।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

টঙ্গীতে বস্তিতে আগুন, পুড়লো ৫ শতাধিক ঘর

আপডেট সময় ১১:৫০:৩৪ পূর্বাহ্ন, শনিবার, ২৭ নভেম্বর ২০২১