ঢাকা ০১:১৪ অপরাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

রাশিয়ায় কয়লাখনিতে আগুন, ৫২ জনের মৃত্যু

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

রাশিয়ায় একটি কয়লাখনিতে বৃহস্পতিবার আগুন লেগে অন্ততপক্ষে ৫২ জন মারা গেছেন। উদ্ধারকারী দলের বেশ কিছু সদস্যেরও মৃত্যু হয়েছে।

প্রাথমিক রিপোর্ট অনুাযায়ী, সাইবেরিয়ার একটি খনিতে কয়লার গুঁড়োয় আগুন ধরে যায়। ফলে সর্বত্র ধোঁয়া ছড়িয়ে পড়ে। ভেন্টিলেশন ব্যবস্থা ধোঁয়ায় কার্যত বন্ধ হয়ে যায়। রাশিয়ার ডেপুটি প্রসিকিউটার জেনারেল জানিয়েছেন, মিথেন বিস্ফোরণ থেকে আগুন লাগে। অন্ততপক্ষে ৪৯ জন আহত হয়েছেন।

সরকারিভাবে জানানো হয়েছে, দক্ষিণ সাইবেরিয়ার এই খনি থেকে ২৩৯ জন শ্রমিককে উপরে নিয়ে আসা সম্ভব হয়।

সংবাদসংস্থা ইন্টারফ্যাক্স জানিয়েছে, ক্রেমলিনের মুখপাত্র বলেছেন, প্রেসিডেন্ট পুটিন শোকপ্রকাশ করেছেন। তার আশা, যারা এখনো নিখোঁজ, তাদের দ্রুত খুঁজে পাওয়া সম্ভব হবে।

উদ্ধারকারীদের মৃত্যু

বৃহস্পতিবার খনিতে নেমে উদ্ধারকাজ চালাবার সময় অক্সিজেনের অভাবে ছয়জন উদ্ধারকারীর মৃত্যু হয়েছে। পরে উদ্ধারকারীদের খনির ভেতর থেকে উপরে নিয়ে আসা হয়। কারণ, কর্তৃপক্ষের আশঙ্কা খনিতে আরও বিস্ফোরণ হতে পারে। একটি উদ্ধারকারী দল আর উপরে উঠে আসতে পারেনি।

ইন্টারফ্যাক্সকে সূত্র জানিয়েছে, পরে তাদের মৃতদেহ উপরে আনা হয়। তখন দেখা যায়, তাদের অক্সিজেন সিলিন্ডার পুরো খালি ছিল।

খনিতে আরও মিথেন গ্যাস জমা হচ্ছে। তাই শুক্রবার পর্যন্ত উদ্ধারকাজ বন্ধ রাখা হয়েছে। ইতিমধ্যে খনির ডিরেক্টর, তার ডেপুটি এবং সাইট ম্যানেজারকে আটক করা হয়েছে। একটি ফৌজদারি মামলাও দায়ের করা হয়েছে।

রাশিয়ায় প্রায়ই খনিতে দুর্ঘটনা হয়। কারণ, খনিগুলিতে সুরক্ষা ব্যবস্থা ভালো নয়। ২০১০ সালে সাইবেরিয়াতেই একটি কয়লাখনিতে দুর্ঘটনায় মারা গেছিলেন ৯১ জন। আহত হন একশর বেশি মানুষ। সেটাই রাশিয়ার সব চেয়ে বড় খনি দুর্ঘটনা।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদী আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

রাশিয়ায় কয়লাখনিতে আগুন, ৫২ জনের মৃত্যু

আপডেট সময় ০১:১২:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ২৬ নভেম্বর ২০২১