ঢাকা ০৬:০৯ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ডিসেম্বরে বড় পর্দায় মিথিলার অভিষেক

আকাশ বিনোদন ডেস্ক :

প্রথমবারের মতো বড় পর্দায় হাজির হতে যাচ্ছেন আলোচিত অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা। অনন্য মামুন পরিচালিত ‘অমানুষ’র মাধ্যমে ডিসেম্বরে তার অভিষেক হওয়ার কথা রয়েছে।

এরই মধ্যে সিনেমাটি কর্তন সাপেক্ষে সেন্সর বোর্ডের ছাড়পত্র পেয়েছে। পরিচালক নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন।

অনন্য মামুন বলেন, আজ সকালে সেন্সর সনদ হাতে পেলাম। তবে সিনেমায় একটি রবীন্দ্রসংগীত নিয়ে কিছুটা আপত্তি থাকায়, সেটা বাদ দিতে হয়েছে। ইচ্ছে আছে, আগামী ডিসেম্বরেই ‘অমানুষ’ মুক্তি দেওয়ার।

সিনেমাটিতে মিথিলার বিপরীতে রয়েছেন নিরব হোসেন। চলতি বছর ১ এপ্রিল বান্দারবানে ‘অমানুষ’র শুটিং শুরু হয়। এরপর কয়েক দফায় রাঙামাটি, সিলেট, নারায়ণগঞ্জ, ভালুকাসহ দেশের বিভিন্ন স্থান ঘুরে আগস্টের মাঝামাঝিতে শুটিং সম্পন্ন হয় ঢাকায়।

নিরব-মিথিলা দুজনেই জানান, জঙ্গলে অমানুষ’র শুটিং করেছেন প্রতিকূল পরিবেশে। কাজটি করতে তাদের চেষ্টার কমতি ছিল না। অপেক্ষায় আছেন দর্শক কীভাবে তাদের এই কাজটি গ্রহণ করেন।

এতে মিথিলা ছাড়া ‘অমানুষ’-এ আরও অভিনয় করেছেন শহীদুজ্জামান সেলিম, নওশাবা, মিশা সওদাগর, শাহেদ আলী সুজন, আনন্দ খালেদ প্রমুখ।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

ডিসেম্বরে বড় পর্দায় মিথিলার অভিষেক

আপডেট সময় ১০:৪৪:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ নভেম্বর ২০২১