ঢাকা ০৭:০৩ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ব্লুটুথ মোটরসাইকেলে অনুমোদন লাগবে বিটিআরসির

আকাশ আইসিটি ডেস্ক :

বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) অনুমতি ছাড়া ব্লুটুথ প্রযুক্তি সম্বলিত কোনো মোটরসাইকেলের নিবন্ধন দেওয়া হবে না।

সম্প্রতি ব্লুটুথসহ বেতার তরঙ্গ সেবাযুক্ত মোটরসাইকেল বাজারজাতকরণে বিটিআরসি থেকে অনুমতি নিতে হবে বলে এক চিঠিতে জানিয়েছে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথোরিটি (বিআরটিএ)।

চিঠিতে বলা হয়, টেলিযোগাযোগ আইন-২০০১ অনুযায়ী বিটিআরসি কর্তৃক বরাদ্দ করা তরঙ্গ ছাড়া কোনো বেতার যন্ত্রপাতি স্থাপন, পরিচালনা বা ব্যবহার করা যাবে না। এ বিষয়ে দেশের সব মোটরসাইকেল উৎপাদন ও বিপণনকারী প্রতিষ্ঠানকে একটি চিঠি দিয়েছে বিআরটিএ।

বিআরটিএর প্রকৌশল পরিচালক শীতাংশু শেখর বিশ্বাসের সই করা ওই চিঠিতে বলা হয়, মোটরসাইকেলে ব্লুটুথ তরঙ্গ ভিত্তিক অ্যাপ ও ডিভাইস সংযোগের ক্ষেত্রে সংশ্লিষ্ট কোম্পানিকে বিটিআরসি থেকে অনুমতি নিতে হবে।

প্রতিষ্ঠানগুলো গ্রাহকের চাহিদার কথা চিন্তা করে নতুন নতুন সব ফিচার যুক্ত করছে তাদের মোটরসাইকেলে। যেমন- এবিএস, ফুয়েল ইনজেকশন এবং ব্লুটুথ ডিভাইস। এতে চালক অ্যাপের মাধ্যমে মোটরসাইকেলের মাইলেজ, রাইডিং হিস্ট্রি, গড় গতি, পাকিং হিস্ট্রি ইত্যাদি জানতে পারে। যদি আমদানিকারকরা বিটিআরসি থেকে ব্লুটুথ, ইন্টারনেট অব থিংকস, ভেহিকেল ট্র্যাকিং সিস্টেম অথবা অন্য কোনো ওয়্যারলেস ডিভাইস মোটরসাইকেলে সংযোজনের অনুমোদন না নেয়, তবে গ্রাহকরা বিআরটিএ থেকে মোটরসাইকেলের নিবন্ধন পাবেন না।

বিআরটিএ সূত্রে জানা গেছে, বাংলাদেশে এখন পর্যন্ত ইয়ামাহার অনুমোদিত পরিবেশক এসিআই মোটরস বিটিআরসি থেকে ব্লুটুথ এনাবেল্ড টেকনোলজি ব্যবহারের অনুমোদন পেয়েছে। প্রতিষ্ঠানটির আসন্ন আর ওয়ান ফাইভ ভার্সন ৪.০, এফ জেড এক্স, এরক্স ১৫৫ মডেলের বাইকে এই আধুনিক প্রযুক্তি যুক্ত হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

ব্লুটুথ মোটরসাইকেলে অনুমোদন লাগবে বিটিআরসির

আপডেট সময় ০৯:৪৭:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ নভেম্বর ২০২১