ঢাকা ১০:৫৮ পূর্বাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

৩১ ঘণ্টা অনশন করে হাসপাতালে ছাত্রদলের ৪ নেতা

আকাশ জাতীয় ডেস্ক: 

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিদেশে সুচিকিৎসার দাবিতে টানা ৩১ ঘণ্টা অনশনের পর হাসপাতালে ভর্তি করা হয়েছে চার ছাত্রদল নেতাকে।

বুধবার সকাল ৬টা থেকে বরিশাল জেলা ছাত্রদলের ব্যা নারে চার নেতা নগরীর অশ্বিনী কুমার হল সংলগ্ন মহানগর ও জেলা বিএনপির কার্যালয়ের সামনে আমরণ অনশন শুরু করেন।

বৃহস্পতিবার দুপুর ১টার দিকে ওই চার ছাত্রদল নেতা অসুস্থ ও অচেতন হয়ে পড়লে তাদের বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

বরিশাল মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক হুমায়ন কবির বলেন, জেলা ছাত্রদলের সহ-সভাপতি সবুজ আকন, লেনিন খান মোর্শেদ, যুগ্ম সম্পাদক সাব্বির আহম্মেদ ও সজল হাওলাদার বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিদেশে সুচিকিৎসার দাবিতে বুধবার ভোরে আমরণ অনশন শুরু করেন। রাতে আমরা খোঁজখবর নিতেও যাই। পরে দুপুর ১টার দিকে তাদের অসুস্থতার খবর পেয়ে পার্টি অফিসের সামনে থেকে অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নিয়ে আসি। তারা চিকিৎসাধীন রয়েছেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদী আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

৩১ ঘণ্টা অনশন করে হাসপাতালে ছাত্রদলের ৪ নেতা

আপডেট সময় ০৬:৫৮:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ নভেম্বর ২০২১