ঢাকা ০৬:০৮ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ঢাকা কলেজে ‘বঙ্গবন্ধু’ বায়োপিকের শুটিং

আকাশ বিনোদন ডেস্ক :

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বায়োপিকের বাংলাদেশ অংশের শুটিং শুরু হয়েছে চলতি সপ্তাহে। বর্তমানে সিনেমাটির শুটিং চলছে রাজধানীর ঢাকা কলেজে।

মঙ্গলবার (২৩ নভেম্বর) সকালে ঢাকা কলেজের ফুটবল মাঠে সিনেমাটির শুটিং শুরু হয়েছে। এখানে ১৯৭১ সালের রেসকোর্স ময়দানে ঐতিহাসিক ৭ মার্চের ভাষণের অংশটির দৃশ্যধারণ করা হবে। দেখানো হবে ১০ লাখ মানুষের সমাবেশ।

একেবারে রেসকোর্স ময়দানের আদলে সাজানো হয়েছে ঢাকা কলেজের প্রাঙ্গণ। ঐতিহাসিক এই সিনেমার শুটিং ঢাকা কলেজে হওয়ায় উচ্ছ্বাস প্রকাশ করেছে কলেজটির শিক্ষক ও শিক্ষার্থীরা।

বাংলাদেশ ও ভারত সরকারের যৌথ প্রযোজনায় ‘বঙ্গবন্ধু’ নির্মাণ করছেন বলিউডের পরিচালক শ্যাম বেনেগাল। বঙ্গবন্ধুর চরিত্রে চিত্রনায়ক আরিফিন শুভ, শেখ হাসিনার একটি চরিত্রে চিত্রনায়িকা নুসরাত ফারিয়া ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছার চরিত্রে নুসরাত ইমরোজ তিশাসহ শতাধিক অভিনয়শিল্পী এতে অভিনয় করছেন।

চলতি বছরের জানুয়ারির শেষ দিকে মুম্বাইয়ের দাদা সাহেব ফালকে স্টুডিওতে সিনেমাটির প্রথম ধাপের শুটিং শুরু হয় এবং তা চলে এপ্রিল পর্যন্ত। চলতি সপ্তাহে শুরু হয়েছে বাংলাদেশ অংশের শুটিং।

জানা যায়, ২০২২ সালের মার্চে বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষে সিনেমাটি মুক্তি পেতে পারে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

ঢাকা কলেজে ‘বঙ্গবন্ধু’ বায়োপিকের শুটিং

আপডেট সময় ১০:২৭:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ নভেম্বর ২০২১