ঢাকা ০১:০৭ পূর্বাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

এল সালভাদরে প্রথম বিটকয়েন সিটি

আকাশ আইসিটি ডেস্ক :

সেন্ট্রাল আমেরিকার দেশ এল সালভাদর বিশ্বের প্রথম ‘বিটকয়েন সিটি’ নির্মাণের পরিকল্পনা করেছে। সেপ্টেম্বর মাসে এল সালভাদরে ‘অনুমোদিত মুদ্রা’ হিসাবে যাত্রা শুরু হয়েছে বিটকয়েনের। দেশটিতে বিটকয়েন প্রচলনের পেছনে মুখ্য ভূমিকা রেখেছেন দেশটির প্রেসিডেন্ট নাইব বুকেলে। এবার দেশটিতে বিনিয়োগ বাড়াতে বাজির ঘোড়া হিসাবে ক্রিপ্টোকারেন্সি প্রযুক্তিকেই বিবেচনা করছেন দেশটির প্রেসিডেন্ট। জানা গেছে, ঘোষিত ‘বিটকয়েন সিটি’র প্রাথমিক তহবিল আসবে বিটকয়েন বন্ডের মাধ্যমে।

সম্প্রতি বিটকয়েন নিয়ে প্রচারণা চালাতে এল সালভাদরে ‘বিটকয়েন সপ্তাহ’ পালিত হয়েছে। সপ্তাহজুড়ে চলা প্রচারণার শেষ দিনে প্রেসিডেন্ট নাইব বুকেলে জানিয়েছেন, প্রস্তাবিত ‘বিটকয়েন সিটি’তে ভ্যালু অ্যাডেড ট্যাক্স (ভ্যাট) ছাড়া আর কোনো কর থাকবে না, শহরের বিদ্যুৎ চাহিদা মেটাবে আগ্নেয়গিরির ভূতাপিত শক্তি। দেশটির পূর্বাঞ্চলে ওই প্রস্তাবিত শহরটি স্থাপনের পরিকল্পনা রয়েছে।

বিটকয়েন সপ্তাহের সমাপনী অনুষ্ঠানে বুকেলে বলেন, ‘এখানে বিনিয়োগ করুন আর ইচ্ছা মতো টাকা কামান। এটি সম্পূর্ণ পরিবেশবান্ধব একটা শহর হবে যার প্রয়োজনীয় শক্তির জোগান দেবে একটি আগ্নেয়গিরি,ক্স ।

আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ভ্যাট থেকে পাওয়া করের অর্ধেক নতুন শহর নির্মাণের জন্য বন্ডের তহবিলের জোগান দেবে, বাকি অর্ধেক যাবে বর্জ্য ব্যবস্থাপনার মতো অন্যান্য কাজে। পুরো প্রকল্প সম্পাদনে তিন লাখ বিটকয়েন খরচ হবে বলে অনুমান করছেন বুকেলে। এল সালভাদরের নাগরিকদের মধ্যে বুকেলের জনপ্রিয়তা থাকলেও বিটকয়েন প্রশ্নে সন্দিহান অনেকেই। সেপ্টেম্বর মাস থেকেই বিভিন্ন সময়ে সরকারবিরোধী প্রতিবাদের মূল বিষয়বস্তু ছিল বিটকয়েন প্রচলন।

তবে, পিছপা হচ্ছেন না বুকেলে। বরং বৃত্তাকার নতুন ‘বিটকয়েন সিটি’ ঘোষণা করেছেন তিনি। বুকেলের পরিকল্পনা অনুযায়ী, আলাদা এয়ারপোর্ট, আবাসিক ও বাণিজ্যিক এলাকা থাকবে শহরটিতে। শহরের কেন্দ্রে থাকবে বিশেষ দালান যেটি আকাশ থেকে দেখতে বিটকয়েন লোগোর মতো মনে হবে। ‘আপনি যদি বিটকয়েনকে পুরো বিশ্বে ছড়িয়ে দিতে চান তাহলে আমাদের কয়েকটা আলেক্সান্দ্রিয়া বানাতে হবে’ক্স বলেছেন বুকেলে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকার ব্যর্থ, সংসদে বিরোধীদের দাবি

এল সালভাদরে প্রথম বিটকয়েন সিটি

আপডেট সময় ০৯:১৯:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ নভেম্বর ২০২১