ঢাকা ০৬:৫১ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

বান্দরবানে আ.লীগ নেতাকে গুলি করে হত্যা

আকাশ জাতীয় ডেস্ক:

বান্দরবানে সন্ত্রাসীদের গুলিতে উথোয়াইনু মারমা (৪২) নামে আওয়ামী লীগের এক নেতা নিহত হয়েছেন। এ ঘটনায় গুলিবিদ্ধ হয়েছেন তার স্ত্রী উনুচিং মারমা (৩৬)

মঙ্গলবার (২৩ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে একদল সশস্ত্র সন্ত্রাসী বান্দরবানের রোয়াংছড়ি উপজেলার তারাছা ইউনিয়নের তালুকদার পাড়ায় হামলা চালালে এ ঘটনা ঘটে।

উথোয়াইনু মারমা তারাছা ইউনিয়ন আওয়ামী লীগের নেতা। এ ঘটনায় আহত তার স্ত্রী উনুচিং মারমাকে উদ্ধার করে বান্দরবান সদর হাসপাতালে নিয়ে আসা হচ্ছে বলে পুলিশ জানিয়েছে।

সূত্রে জানা যায়, সন্ধ্যা ৭টায় উথোয়াইনু মারমাসহ বেশ কয়েকজন তার বাসায় বসে খাওয়া দাওয়া করছিলেন। এ সময় সেখানে সশস্ত্র সন্ত্রাসীদের একটি দল অতর্কিত হামলা চালিয়ে এলোপাতাড়ি গুলি করে। এতে গুলিবিদ্ধ হয়ে উথোয়ানু মারমা ঘটনাস্থলেই মারা যান এবং গুলিবিদ্ধ হন তার স্ত্রী।
ঘটনার পরপরই সশস্ত্র সন্ত্রাসীরা চলে গেলে স্থানীয়রা পুলিশকে খবর দেয়।

বান্দরবানের পুলিশ সুপার জেরিন আখতার এ তথ্য নিশ্চিত করে জানান, একদল সশস্ত্র সন্ত্রাসী উথোয়াইনু মারমার বাসা ঘেরাও করে গুলি করলে তিনি ঘটনাস্থলেই মারা যান। তবে কারা এ ঘটনা ঘটিয়েছে তা এখনো জানা যায়নি। ঘটনাস্থলের উদ্দেশে পুলিশ ও সেনাবাহিনীর একটি দল রওনা দিয়েছে, তারা ফেরত এলে বিস্তারিত জানা যাবে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

বান্দরবানে আ.লীগ নেতাকে গুলি করে হত্যা

আপডেট সময় ০৯:০৪:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ নভেম্বর ২০২১