ঢাকা ০৬:০৯ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

বঙ্গবন্ধুর বায়োপিকে টিক্কা খান হচ্ছেন জায়েদ খান

আকাশ বিনোদন ডেস্ক :

মাত্র ১ টাকা পারিশ্রমিকে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বায়োপিকে যুক্ত হলেন চিত্রনায়ক জায়েদ খান। সিনেমাটিতে টিক্কা খানের চরিত্রে অভিনয় করতে দেখা যাবে তাকে।

সোমবার (২২ নভেম্বর) ‘বঙ্গবন্ধু’তে অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হন তিনি। এদিন রাজধানীর বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন (বিএফডিসি)-এ সিনেমাটির ডিরেক্টর অ্যাডমিন অ্যান্ড ফিন্যান্স ঈশান রাজা বাঙ্গালীর উপস্থিতিতে চুক্তিতে স্বাক্ষর করেন জায়েদ খান।

এ প্রসঙ্গে ‘অন্তর জ্বালা’খ্যাত এই অভিনেতা বলেন, আমি মুম্বাইয়ে অডিশন দিয়ে এসেছি। সেখানেই আমার পোশাকের মাপ নেওয়া হয়েছে। আমি এই সিনেমায় টিক্কা খানের চরিত্রে অভিনয় করব। বঙ্গবন্ধুর বায়োপিক একটা স্বপ্নের প্রোজেক্ট। সেই স্বপ্নের অংশ হতে যাচ্ছি, এটা আমার জন্য অনেক আনন্দের।

বাংলাদেশ ও ভারত সরকারের যৌথ প্রযোজনায় ‘বঙ্গবন্ধু’ নির্মাণ করছেন বলিউডের পরিচালক শ্যাম বেনেগাল। বঙ্গবন্ধুর চরিত্রে চিত্রনায়ক আরিফিন শুভ, শেখ হাসিনার একটি চরিত্রে চিত্রনায়িকা নুসরাত ফারিয়া ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছার চরিত্রে নুসরাত ইমরোজ তিশাসহ শতাধিক অভিনয়শিল্পী এতে অভিনয় করছেন।

চলতি বছরের জানুয়ারির শেষ দিকে মুম্বাইয়ের দাদা সাহেব ফালকে স্টুডিওতে সিনেমাটির প্রথম ধাপের শুটিং শুরু হয় এবং তা চলে এপ্রিল পর্যন্ত। চলতি সপ্তাহে শুরু হয়েছে বাংলাদেশ অংশের শুটিং।

মার্চে সিনেমাটি মুক্তির কথা থাকলেও করোনার কারণে শুটিং শেষ করা সম্ভব হয়নি। তাই ২০২২ সালের মার্চে বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষে সিনেমাটি মুক্তি পেতে পারে বলে জানা যায়।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

বঙ্গবন্ধুর বায়োপিকে টিক্কা খান হচ্ছেন জায়েদ খান

আপডেট সময় ১১:১৫:২৭ অপরাহ্ন, সোমবার, ২২ নভেম্বর ২০২১