ঢাকা ০৮:২৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

৩০ সালে মাথাপিছু আয় হবে ৪ হাজার ডলার: পরিকল্পনামন্ত্রী

আকাশ জাতীয় ডেস্ক:

আগামী ২০৩০ সালের মধ্যে বাংলাদেশের মানুষের মাথাপিছু আয় চার হাজার ডলার হবে বলে জানিয়েছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।

সোমবার (২২ নভেম্বর) সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ (সিজিএস) আয়োজিত জাতীয় সংলাপে তিনি এ কথা বলেন।

রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে দিনব্যাপী এই সংলাপে অংশ নেন সাবেক পরিকল্পনা প্রতিমন্ত্রী ও বিএনপি নেতা ড. আব্দুল মঈন খানসহ অন্যান্য বিশিষ্টজনেরা।

পরিকল্পনামন্ত্রী বলেন, করোনাকালীন সময়ে আমরা কিছু সেক্টরে লকডাউন দিয়েছি এবং প্রয়োজন অনুযায়ী কিছু সেক্টর খোলা রেখেছি। এতে করে আমাদের ব্যবসায়ীক পরিবেশটা বজায় ছিল। যা অর্থনীতিতে একটি গুরুত্বপূর্ণ প্রভাব রেখেছে। বর্তমানে বাংলাদেশের মানুষের মাথাপিছু আয় আড়াই হাজার ডলার। ২০৩০ সালের মধ্যে এই আয় দাঁড়াবে চার হাজার ডলারে।

তিনি বলেন, আমরা বাংলাদেশের মানুষকে সম্পূর্ণভাবে সাফল্যমণ্ডিত করতে চাই; কোনো একটি নির্দিষ্ট দিক থেকে নয়। সরকারের উন্নয়নের ধারায় ইউনিয়ন পর্যায়ও এখন অনেক উন্নত। সেখানেও এখন ডিজিটালি কাজ চলছে। দেশের কোনো মানুষই বর্তমানে আর না খেয়ে থাকে না। এই ধারাবাহিকতায় আমরা স্বল্পোন্নত দেশ হিসেবে করোনার মধ্যেও অনেক ভালোভাবে অর্থনীতি সচল রাখতে পেরেছি।

স্বল্পোন্নত দেশ থেকে উন্নীত হওয়ার পথে বাংলাদেশ চ্যালেঞ্জ মোকাবিলায় ক্রমাগত কাজ করে যাচ্ছে এবং দেশের অর্থনীতি আরও শক্তিশালী হচ্ছে বলেও উল্লেখ করেন তিনি।

সিজিএস চেয়ারম্যান ড. মনজুর আহমেদ চৌধুরী বলেন, বাংলাদেশকে চ্যালেঞ্জগুলো মোকাবিলা করতে হবে। অর্থনীতিকে প্রস্তুত রাখাই হবে এখন প্রধান কাজ।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

৩০ সালে মাথাপিছু আয় হবে ৪ হাজার ডলার: পরিকল্পনামন্ত্রী

আপডেট সময় ০৫:২৬:৫৩ অপরাহ্ন, সোমবার, ২২ নভেম্বর ২০২১