ঢাকা ০৭:৪৬ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ, চোখে গুরুতর আঘাত পেলেন যাত্রী স্বরাষ্ট্রমন্ত্রী সীমান্ত হত্যাকে বৈধতা দিয়েছেন: হাসনাত আবদুল্লাহ মাইলস্টোন ট্র্যাজেডির বর্ষপূতি: শোককে শক্তিতে পরিণত করে এগোতে হবে: ডা. জুবাইদা লুটপাটের জন্য ছাত্রজনতা রক্ত দেয়নি: হাসনাত আবদুল্লাহ যুক্তরাষ্ট্র ইরানে আঘাত না হানলে আজ ইসরাইলের অস্তিত্ব থাকত না: ডোনাল্ড ট্রাম্প রাজধানীতে বিএনপি কর্মীকে কুপিয়ে হত্যা গণতন্ত্র না থাকায় অনেক এলাকার সমস্যা গুরুত্ব পায়নি: ডেপুটি স্পিকার ছাত্র-জনতার অধিকার রক্ষায় দলীয় প্রভাবমুক্ত রাষ্ট্রকাঠামো গড়ার বিকল্প নেই:নাসীরুদ্দীন পাটওয়ারী স্কুলমুখী করতে সাড়ে তিন লাখ শিশুকে স্কুল ড্রেস দেবে সরকার: শিক্ষামন্ত্রী প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে বিক্ষোভ, আটক রাহুল-প্রিয়াঙ্কা

শীতের সকাল মানেই গরম গরম ভাপা পুলি

আকাশ নিউজ ডেস্ক: 

শীত কালে জমে পিঠা-পুলির উৎসব। শীত মানেই বাঙালির পিঠা খাওয়ার ধুম।

ভাপা পিঠা, চিতই পিঠা, সেমাই পিঠা ইত্যাদি কত শত রকমের পিঠার সমাহার। শীতের সকালে উঠানে রোদ্দুরে বসে পিঠা খাওয়ার মজাই আলাদা। বাড়ির উঠানের সেই রোদ্দুর এখন সবাই উপভোগ করতে না পারলেও পিঠা খাওয়ার মজা নিতেই পারেন। কারণ গরম গরম ধোঁয়া ওঠা পিঠা-পুলির যে স্বাদ সেটা অন্য সময় পাওয়া যায় না।

চলুন নারিকেল দিয়ে ভাপা পুলি পিঠার তৈরির একটি রেসিপি দেখে নেওয়া যাক। মিষ্টি খেতে না চাইলে ভেতরে মাংস বা সবজির পুর দিয়েও তৈরি করতে পারেন-

উপকরণ : আতপ চালের গুঁড়া আধা কেজি, ময়দা ৩ টেবিল চামচ, পানি পরিমাণ মতো, লবণ সামান্য, নারিকেল কোরানো দেড় কাপ, খেঁজুরের গুড় অথবা চিনি দেড় কাপ, সাদা তিল ভেজে গুঁড়া করা আধা কাপ, ঘি ২ টেবিল চামচ।

প্রণালি :

*নারিকেল, গুড় ও তিল একসঙ্গে জ্বাল দিয়ে পুর তৈরি করে নিন। পুর ঠাণ্ডা হতে দিন।

*এবার চুলায় পরিমাণ মতো পানি দিন। লবণ দিন।

*ফুটে উঠলে ২ টেবিল চামচ ঘি দিয়ে চালের গুঁড়া ও ময়দা দিয়ে কিছুক্ষণ ঢেকে রাখুন অল্প আঁচে। সিদ্ধ হলে নামিয়ে ভালো করে মথে নিন।

*এবার কাই থেকে লুচির মতো বেলে ভিতরে পুর দিয়ে কোনাগুলো ভালো করে চেপে মুড়ে দিন। চাইলে সুন্দর নকশাও করে দিতে পারেন।

*এবার হাঁড়িতে পানি দিয়ে ফুটে উঠলে বাঁশের চালনি বসিয়ে দিন। এই চালনিতে পিঠা দিয়ে ঢেকে ভাপ দিয়ে নিন। স্টিমারেও স্টিম দিতে পারেন। স্টিম করতে পারেন রাইস কুকারেও।

*পিঠা সিদ্ধ হয়ে গেলে গরম গরম পরিবেশন করুন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ, চোখে গুরুতর আঘাত পেলেন যাত্রী

শীতের সকাল মানেই গরম গরম ভাপা পুলি

আপডেট সময় ১১:৩৫:০৬ অপরাহ্ন, রবিবার, ২১ নভেম্বর ২০২১