ঢাকা ১১:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

দুর্বৃত্তরা ঝলসে দিলো কলেজছাত্রীর মুখ

আকাশ জাতীয় ডেস্ক: 

নাটোরে কলেজছাত্রীর মুখ অ্যাসিড দিয়ে ঝলসে দিয়েছে দুর্বৃত্তরা। আশঙ্কাজনক অবস্থায় ওই কলেজছাত্রীকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ।

আহত ওই ছাত্রী নাটোর সদরে দত্তপাড়ার নকশী খাতুন (ছদ্মনাম)। নকশী রাজশাহী সরকারি সিটি কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্রী। এবছর এইচএসসি পরীক্ষায় বসার কথা আছে নকশীর।

আহত নকশীর মা পারুল বেগম জানায়, সন্ধ্যায় নকশী প্রাইভেট পড়ে বাড়ি ফিরছিল। বাড়ির কাছেই দুর্বৃত্তরা তার মুখে অ্যাসিড ছুড়ে পালিয়ে যায়। নকশী চিৎকার দিতে দিতে বাড়ি ঢোকে; বলে তাকে অ্যাসিড মেরেছে। এরপর নকশীকে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখান থেকে চিকিৎসক তাকে রামেক হাসপাতালে স্থানান্তর করে।

রামেক হাসপাতালের মেডিকেল অফিসার (ইএমও) আবদুল কাদির জানান, পুরো মুখ ঝলসে গেছে। আহতের অবস্থা আশঙ্কাজনক। তাকে বার্ন ইউনিটে ভর্তি নেওয়া হয়েছে।

নাটোর পুলিশ সুপার লিটন কুমার সাহা জানান, ‘থানা পুলিশ ঘটনাস্থলে আছে। জিজ্ঞাসাবাদের জন্য একজনকে আটক করা হয়েছে।’

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

দুর্বৃত্তরা ঝলসে দিলো কলেজছাত্রীর মুখ

আপডেট সময় ১০:২৯:৪৭ অপরাহ্ন, রবিবার, ২১ নভেম্বর ২০২১