ঢাকা ০৮:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

আদালতের রায়ের পর বিক্ষোভে উত্তাল যুক্তরাষ্ট্র

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

যুক্তরাষ্ট্রে পুলিশি বর্বতার বিরুদ্ধে বিক্ষোভের সময় দুজনকে গুলি করে হত্যার ঘটনায় অভিযুক্ত কাইল রিটেনহাউজকে খালাস দিয়েছেন দেশটির আদালত।

আদালতের রায়ের মাধ্যমে কাইল রিটেনহাউজকে মুক্তি দেওয়ায় বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে যুক্তরাষ্ট্র। স্থানীয় সময় শনিবার (২০ নভেম্বর) নিউইয়র্ক শহর থেকে পশ্চিমাঞ্চলের ক্যালিফোর্নিয়া পর্যন্ত বিক্ষোভ করা হয়।

সিএনএন ও পার্স টুডের প্রতিবেদনে বলা হয়, ২০২০ সালের ২৫ আগস্ট উইসকনসিনের কিনোশা শহরে ৩৬ বছরের জোসেফ রোজেনবম এবং ২৬ বছরের অ্যান্থনি হুবারকে গুলি করে হত্যা করেন রিটেনহাউস। এছাড়া ওই সময় তিন বিক্ষোভকারীকে আহত করেন।

এ ঘটনায় রিটেনহাউসের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করা হয়। শুক্রবার ১৯ (নভেম্বর) সেই মামলার রায় প্রকাশ করা হয়। এতে রিটেনহাউসকে নির্দোষ হিসেবে খালাস দেওয়া হয়।

আদালতের রায়ে হোয়াইট সুপরিমেসিস্ট কাই রিটেনহাউস ও তার পরিবার উল্লাস প্রকাশ করেছে। কিন্তু এ ঘটনায় যুক্তরাষ্ট্রের সাধারণ জনগণ এমনকি মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন অসন্তোষ প্রকাশ করেছেন।

হত্যাকাণ্ডের দায় স্বীকার করে আদালতে বক্তব্য দিলেও রিটেনহাউসের মুক্তি দেওয়া নিয়ে তীব্র ক্ষোভ ও সমালোচনা সৃষ্টি হয়েছে। রায়ের বিরুদ্ধে এখন রাজপথে প্রতিবাদ-বিক্ষোভে নেমেছেন হাজার হাজার মানুষ। অরিজোনের সবচেয়ে বড় শহরে আগুন লাগানোর খবর পাওয়া গেছে। সেখানে দাঙ্গা সংঘটিত হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

আদালতের রায়ের পর বিক্ষোভে উত্তাল যুক্তরাষ্ট্র

আপডেট সময় ০৫:৩১:৪৫ অপরাহ্ন, রবিবার, ২১ নভেম্বর ২০২১