ঢাকা ০৮:০৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
‘মৌলিক জ্ঞান না থাকলে কোচিংয়ে আসা উচিত নয়’:তামিম ইকবাল আপসকামিতা নয়, স্বৈরাচারকে প্রতিহত করার ইতিহাস বিএনপির: জাহিদ হোসেন পটিয়া থানার ২শ গজ সামনে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল হবিগঞ্জে হামলার ঘটনায় ১১ জনের নামে এনসিপির মামলা বর্তমান সরকারের আমলে রাষ্ট্রীয় মদদে কোনো দুর্নীতি গুম খুন হয়নি হবিগঞ্জে গিয়ে মামলা না করে আমরা ফিরব না: এমপি হাসনাত যুব জামায়াত নেতার কাণ্ড; বিধবা নারীকে ধর্ষণের পর গর্ভপাতের অভিযোগ:দল থেকে সদস্যপদ স্থগিত মানবতার মুক্তিতে ইসলামের আদর্শের বিজয়ের বিকল্প নেই: চরমোনাই পীর সব প্রকল্পের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করাই সরকারের লক্ষ্য:জহির উদ্দিন স্বপন হঠাৎ ৬ মুসলিম দেশের যৌথ সামরিক মহড়া, কী বার্তা দিচ্ছে

বাবার কাছেই থাকবে দুই শিশু, বছরে ৩০ দিন পাবেন জাপানি মা

আকাশ জাতীয় ডেস্ক:

দুই সন্তানকে নিয়ে যাওয়ার অনুমতি পেলেন না জাপানি নাগরিক নাকানো এরিকো। বাংলাদেশি বাবা ইমরান শরীফের কাছেই থাকবে দুই সন্তান। তবে জাপানি মা বছরে তিন বার বাংলাদেশে এসে প্রতিবার ১০ দিন করে দুই শিশুকে নিজের কাছে রাখতে পারবেন। তার আসা যাওয়ার যাতায়াত খরচ দেবেন শিশুদের বাবা ইমরান শরীফ।

বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের হাইকোর্ট বেঞ্চ রবিবার এই আদেশ দেন। একইসঙ্গে জাপানি মাকে যাতায়াত খরচের ১০ লাখ টাকা সাত দিনের মধ্যে দেওয়ার নির্দেশও দিয়েছে আদালত।

হাইকোর্টের আদেশ প্রতিপালন না হলে সংক্ষুব্ধ পক্ষ আদালতে প্রতিকার চাইতে পারবেন। শিশু দুটির বিষয়ে সমাজসেবা কর্মকর্তাকে প্রতিবেদন দিতে হবে হাইকোর্টের রেজিস্ট্রার বরাবর। তিন মাস পরপর প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

আদালতে দেওয়া তথ্য অনুযায়ী, জাপানি নাগরিক নাকানো এরিকো (৪৬) ও ইমরান শরীফ (৫৮) ২০০৮ সালের ১১ জুলাই দুজনের ধর্মীয় রীতি অনুযায়ী টোকিওতে বিয়ে করেন। এক যুগের দাম্পত্য জীবনে তারা তিন কন্যাসন্তানের জন্ম দেন।

এ দম্পতির ১১, ১০ ও ৭ বছর বয়সী তিন মেয়ে টোকিওর একটি স্কুলে পড়ত। তবে বিভিন্ন কারণে দাম্পত্য বিবাদের জেরে চলতি বছরের গত ১৮ জানুয়ারি বিবাহ বিচ্ছেদের আবেদন করেন শিশুদের মা এরিকো।

সন্তানদের জিম্মায় চেয়ে টোকিওর পারিবারিক আদালতে গত ২৮ জানুয়ারি মামলা করেন এরিকো। এর মধ্যেই গত ২১ ফেব্রুয়ারি দুই মেয়েকে নিয়ে দুবাই হয়ে বাংলাদেশে চলে আসেন ইমরান শরীফ। এরপর গত ১৮ জুলাই শ্রীলঙ্কা হয়ে বাংলাদেশে আসেন নাকানো এরিকো। এরপর হাইকোর্টে এ সংক্রান্ত একটি রিট করেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বাবার কাছেই থাকবে দুই শিশু, বছরে ৩০ দিন পাবেন জাপানি মা

আপডেট সময় ০৫:২৪:৫৯ অপরাহ্ন, রবিবার, ২১ নভেম্বর ২০২১