ঢাকা ০৭:০৩ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

শিক্ষামন্ত্রীর সঙ্গে বিমানে কোথায় যাচ্ছেন অপু?

আকাশ বিনোদন ডেস্ক :

চিত্রনায়িকা অপু বিশ্বাস আবারও চলচ্চিত্রে নিয়মিত হচ্ছেন। সিনেমার পাশাপাশি বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডেও দেখা যায় তাকে।

অন্যদিকে বাংলাদেশ সরকারের বর্তমান শিক্ষামন্ত্রী ডা. দিপু মনি। কাজের পরিপেক্ষিতে তাকে দেশ কিংবা বিদেশের নানা জায়গায় যেতে হয়।
সম্প্রতি এই দু’জনকে একসঙ্গে দেখা গেল বিমানে। জানা যায়, শনিবার (২০ নভেম্বর) সকালের একটি ফ্লাইটে ঢাকা থেকে নীলফামারী জেলার সৈয়দপুরে গেছেন তারা। অপু বিশ্বাস শিক্ষামন্ত্রীর সঙ্গে কাটানো সময়টি নিজেই ক্যামেরাবন্দি করে রাখেন।

ছবিটি ফেসবুকে শেয়ার করে ক্যাপশনে লেখেন, ‘ঢাকা থেকে সৈয়দপুর সঙ্গে দিপু আপা’।

যদিও ছবি প্রকাশের পর প্রথমে বোঝা গিয়েছিল একসঙ্গে একই কোনো কাজে যাচ্ছেন। পরবর্তীতে জানা যায়, শিক্ষামন্ত্রী ডা. দিপু মনি যাচ্ছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের একটি অনুষ্ঠানে অংশ নিতে আর অপু বিশ্বাস যাচ্ছেন ব্যক্তিগত কাজে। তার সঙ্গে রয়েছেন চিত্রনায়ক জয় চৌধুরী।

অপু বিশ্বাসের হাতে বর্তমানে কয়েকটি সিনেমার কাজ রয়েছে। সম্প্র্রতি ‘প্রেম প্রীতির বন্ধন’ সিনেমার শুটিং করেন অপু। এছাড়াও ‘ছায়া বৃক্ষ’, ও ‘ঈষা খাঁ’ নামের সিনেমার কাজ করছেন তিনি।

অপু অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘প্রিয় কমলা’। এছাড়াও তার অভিনীত ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ’, ‘শর্টকাট’ নামের দুটি সিনেমা মুক্তির অপেক্ষায় রয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

শিক্ষামন্ত্রীর সঙ্গে বিমানে কোথায় যাচ্ছেন অপু?

আপডেট সময় ১০:৪০:৩৯ অপরাহ্ন, শনিবার, ২০ নভেম্বর ২০২১