ঢাকা ০৪:৫৬ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ, চোখে গুরুতর আঘাত পেলেন যাত্রী স্বরাষ্ট্রমন্ত্রী সীমান্ত হত্যাকে বৈধতা দিয়েছেন: হাসনাত আবদুল্লাহ মাইলস্টোন ট্র্যাজেডির বর্ষপূতি: শোককে শক্তিতে পরিণত করে এগোতে হবে: ডা. জুবাইদা লুটপাটের জন্য ছাত্রজনতা রক্ত দেয়নি: হাসনাত আবদুল্লাহ যুক্তরাষ্ট্র ইরানে আঘাত না হানলে আজ ইসরাইলের অস্তিত্ব থাকত না: ডোনাল্ড ট্রাম্প রাজধানীতে বিএনপি কর্মীকে কুপিয়ে হত্যা গণতন্ত্র না থাকায় অনেক এলাকার সমস্যা গুরুত্ব পায়নি: ডেপুটি স্পিকার ছাত্র-জনতার অধিকার রক্ষায় দলীয় প্রভাবমুক্ত রাষ্ট্রকাঠামো গড়ার বিকল্প নেই:নাসীরুদ্দীন পাটওয়ারী স্কুলমুখী করতে সাড়ে তিন লাখ শিশুকে স্কুল ড্রেস দেবে সরকার: শিক্ষামন্ত্রী প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে বিক্ষোভ, আটক রাহুল-প্রিয়াঙ্কা

ইউপি ভোট: ঠাকুরগাঁওয়ে বৌ-শ্বশুরের লড়াই

আকাশ জাতীয় ডেস্ক:  

তৃতীয় দফা ইউপি নির্বাচন (২৮ নভেম্বর) ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার ১০ ইউনিয়নে অনুষ্ঠিত হবে। এরই মধ্যে প্রার্থিতা যাচাই-বাছাই প্রতীক বরাদ্দ শেষ হয়েছে।

টেলিনা সরকার হিমু চেয়ারম্যান পদে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী হিসেবে নৌকা মার্কা নিয়ে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার বৈচুনা ইউনিয়ন পরিষদ নির্বাচনে অংশ নিয়েছেন।

একই ইউনিয়নে চেয়ারম্যান পদে তার বিপরীতে স্বতন্ত্র হিসেবে প্রার্থী হয়েছেন তার আপন মামা শ্বশুর সাবেক চেয়ারম্যান আইয়ুব আলী চৌধুরী। মাঠ চষে বেড়াচ্ছেন দুজনই।

টেলিনা সরকার হিমুর স্বামী নুরে আলম সিদ্দিকী দুলাল উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ছিলেন এবং বিগত ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে অংশ নিয়ে অল্প ভোটে হেরে যান। ২০২০ সালের ২৩ জানুয়ারি দুলালের অকাল মৃত্যু হয়।

এবার চেয়ারম্যান পদে আ.লীগের মনোনীত প্রার্থী করেছেন প্রয়াত নেতা দুলালের স্ত্রী হিমু সরকারকে। হিমু আ.লীগের প্রার্থী হওয়ায় স্থানীয় আ.লীগ ছাড়াও দলের উপজেলা এবং জেলার নেতারা অংশ নিচ্ছেন তার প্রচারণায়।

অপর দিকে আইয়ুব আলী চৌধুরীও সব দলমতের মানুষকে সাথে নিয়ে দিন-রাত গণসংযোগ চালিয়ে যাচ্ছেন। সাবেক চেয়ারম্যান হিসেবে এলাকায় তার একটা প্রভাব ও গ্রহণ যোগ্যতাও রয়েছে। সেটি কাজে লাগাতে চেষ্টা করছেন তিনি।

আ.লীগের মনোনীত প্রার্থী হিমু সরকার বলেন, সুখে-দুঃখে এলাকাবাসীর পাশে থাকতে নির্বাচনে অংশ নিয়েছি। আশা রাখি, জনগণ আমাকেই নির্বাচিত করবে।

অপর দিকে শ্বশুর আইয়ুর আলী চৌধুরী বলেন, আমি এর আগে এ ইউনিয়নের চেয়ারম্যান ছিলাম। জনগণ আমায় চিনে। সব সময় জনগণের পাশে ছিলাম এবং আগামীতেও থাকতে চাই।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ, চোখে গুরুতর আঘাত পেলেন যাত্রী

ইউপি ভোট: ঠাকুরগাঁওয়ে বৌ-শ্বশুরের লড়াই

আপডেট সময় ০৭:৪০:৪৩ অপরাহ্ন, শনিবার, ২০ নভেম্বর ২০২১