ঢাকা ১০:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

হামাসকে সন্ত্রাসী সংগঠন হিসেবে নিষিদ্ধ করছে ব্রিটেন

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাসকে সন্ত্রাসী সংগঠন হিসেবে নিষিদ্ধ করতে যাচ্ছে ব্রিটেন। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় শুক্রবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে বলে রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে।

কেউ হামাসের প্রতি সমর্থন প্রকাশ করলে, তাদের পতাকা উড়ালে বা সংগঠনের জন্য বৈঠকের আয়োজন করলে তা আইনের লঙ্ঘন হবে বলে ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ান এক প্রতিবেদনে জানিয়েছে। গার্ডিয়ানের ওই প্রতিবেদনের সত্যতা নিশ্চিত করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

দ্য টাইমস পত্রিকা জানিয়েছে, স্বরাষ্ট্রমন্ত্রী প্রীতি প্যাটেল ওয়াশিংটনে এই পদক্ষেপের ঘোষণা দেবেন এবং আগামী সপ্তাহে সংসদে তা উপস্থাপন করবেন।

এখন পর্যন্ত, হামাসের সামরিক শাখা আল-কাসাম ব্রিগেডকে নিষিদ্ধ করেছে ব্রিটেন। এই পদক্ষেপের ফলে গাজার শাসকদের ব্যাপারে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নের কাতারে চলে আসবে ব্রিটেন।

ব্রিটেনের এই সিদ্ধান্ত স্বাগত জানিয়ে ইসরাইলি প্রেসিডেন্ট নাফতালি বেনেট টুইটারে জানিয়েছেন, সোজা কথায়, হামাস একটি সন্ত্রাসী সংগঠন। ‘রাজনৈতিক হাত’ তার সামরিক কার্যকলাপকে সক্ষম করে। একই সন্ত্রাসী – শুধু পোশাকটা আলাদা।

এ ব্যাপারে গাজায় হামাসের এক মুখপাত্র জানায়, ব্রিটেনের কাছ থেকে আনুষ্ঠানিক ঘোষণা না আসা পর্যন্ত তারা মন্তব্য করবেন না।

হামাস মুসলিম ব্রাদারহুডের একটি শাখা। ১৯৮৭ সালে প্রতিষ্ঠিত সংগঠনটি ইসরাইল রাষ্ট্রের বিরোধিতা এবং শান্তি আলোচনার বিরোধিতা করে আসছে। একইসঙ্গে ফিলিস্তিনি অঞ্চলে ইসরাইলের দখলদারিত্বের বিরুদ্ধে ‘সশস্ত্র প্রতিরোধ’ গড়ে তুলেছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী এই সংগঠন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

হামাসকে সন্ত্রাসী সংগঠন হিসেবে নিষিদ্ধ করছে ব্রিটেন

আপডেট সময় ০৬:৫১:০৭ অপরাহ্ন, শুক্রবার, ১৯ নভেম্বর ২০২১