ঢাকা ০১:৩২ অপরাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

তুরস্কে বিস্ফোরণ, দুই বছরের মেয়েসহ নিহত বাবা

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

তুরস্কের রাজধানী আঙ্কারায় একটি ভবনে বিস্ফোরণের ঘটনায় দুই জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও চারজন।

শুক্রবার ভোরে এলপিজি সিলিন্ডার বিস্ফোরণে এ হতাহতের ঘটনা ঘটে বলে ধারণা করা হচ্ছে। খবর ডেইলি সাবাহর। তবে কী কারণে বিস্ফোরণের ঘটনা ঘটেছে তা এখনও কর্তৃপক্ষ জানাতে পারেনি।

নিহত দুই জন হলেন— মুহাম্মেদ খাতান ও তার দুই বছর বয়সি মেয়ে মেলেক। তার পাঁচবছর বয়সি ছেলে ও অন্তঃসত্ত্বা স্ত্রীকে বাড়ির ধ্বংসাবশেষ থেকে জীবিত উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে। মাত্র পাঁচ বছর আগে খাতান তুরস্কে আসেন এবং গাড়ি মেরামতের দোকানে কাজ শুরু করেন।

ওই ভবনের বাসিন্দা ইয়াসিন মুরাত বলেন, বিস্ফোরণের কারণে ‘ভূমিকম্পের’ মতো কম্পন অনুভূত হয়েছে। আমি কিছু ভেঙে পড়ছে এমন এবং বাইরে থেকে প্রচুর চিৎকারে শব্দ শুনতে পেয়েছিলাম। আমি দেখলাম, পুলিশ আমাদের বাড়ি থেকে বের হয়ে আসার জন্য বলছে। দেখলাম জানালা ভেঙে গেছে। তবে আমাদের বাসায় আর কোনো ক্ষতি হয়নি।

শক্তিশালী বিস্ফোরণটির কারণে কেচিওরেন জেলার তিনতলা ভবনের বড় একটি অংশ ধ্বংস হয়ে গেছে।

শুক্রবার সকালে অ্যাম্বুলেন্স এবং অনুসন্ধান ও উদ্ধারকারী কর্মীরা ঘটনাস্থলে ঘণ্টার পর ঘণ্টা তল্লাশি চালিয়ে আহতদের উদ্ধার করে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদী আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

তুরস্কে বিস্ফোরণ, দুই বছরের মেয়েসহ নিহত বাবা

আপডেট সময় ০৫:১৮:০৯ অপরাহ্ন, শুক্রবার, ১৯ নভেম্বর ২০২১