ঢাকা ১১:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

এরদোগানের প্রতি কৃতজ্ঞতা জানালেন ইসরাইলের প্রধানমন্ত্রী

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

গুপ্তচরবৃত্তির অভিযোগে আটক ইসরাইলের দম্পতিকে ছেড়ে দেওয়ায় তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যিপ এরদোগানের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী নাফতালি বেনেট।

ইসরাইলের প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী যৌথ বিবৃতিতে এরদোগানের প্রতি কৃতজ্ঞতা জানান। খবর হুররিয়াত ডেইলি নিউজের। এর আগে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যিপ এরদোগানের বাড়ির ছবি তোলায় গুপ্তচরবৃত্তির অভিযোগে ওই দম্পতিকে আটক করা হয়।

আটকের পর তারা গুপ্তচর নয় বলে দাবি করেন ইহুদিবাদী দেশটির প্রধানমন্ত্রী নাফতালি বেনেট।

মার্কিন গণমাধ্যম এবিসি নিউজ জানায়, মরদি ও নাতালিয়ে ওকনিন ইসরাইলে ফিরে আসার পর পরিবারের সদস্যরা তাদের শুভেচ্ছা জানান। এরপর বাড়ির ব্যালকনি থেকে নাতালিয়ে তাদের মুক্তির বিষয়ে যারা কাজ করেছেন সবাইকে ধন্যবাদ জানান।

ইসরাইলের প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী যৌথ বিবৃতিতে কৃতজ্ঞতা জানিয়ে বলেন, দুই ইসরাইলিকে মুক্তি দেওয়ায় তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যিপ এরদোগান ও দেশটির সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। তবে এখন পর্যন্ত এ বিষয়ে তুরস্ক কোনো বিবৃতি দেয়নি।

শুক্রবার ইস্তান্বুলের কামলিকা টাওয়ার থেকে ওই দম্পতি এরদোগানের বাড়ির ছবি তোলেন। টাওয়ারের রেস্টুরেন্ট বিভাগের এক কর্মচারী তাদের ছবি তুলতে দেখে পুলিশকে জানান। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ হাজির হয়ে তাদের আটক করে। সাম্প্রতিক সময়ে বিদেশি গুপ্তচর আটক নিয়ে উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়েছে তুরস্কে।

অক্টোবরেও বেশ কয়েকজন ব্যক্তিকে গ্রেফতার করে তুরস্কের জাতীয় গোয়েন্দা সংস্থা। তাদের বিরুদ্ধে অন্য দেশের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ আনা হয়।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

এরদোগানের প্রতি কৃতজ্ঞতা জানালেন ইসরাইলের প্রধানমন্ত্রী

আপডেট সময় ০৫:২৩:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ নভেম্বর ২০২১