ঢাকা ০৭:১০ পূর্বাহ্ন, বুধবার, ০৩ জুন ২০২৬, ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
‘বাংলাদেশে একটা বড় খুন হয়েছিল, কাকে দিয়ে করিয়েছিলেন সবটাই জানি’:মমতা ব্যানার্জি রামিসা হত্যা মামলার বিচার দ্রুত সম্পন্ন হবে আশা স্বরাষ্ট্রমন্ত্রীর ছাত্রশিবিরকে তরুণ সমাজ গঠনে ভূমিকা রাখতে হবে: ডা. শফিকুর রহমান সন্তানেরা যুগ্মসচিব-বুয়েট শিক্ষক, তবুও একা ঘরে মরতে হলো বৃদ্ধ মাকে ‘ইরান সরকারের ভিত্তি নড়ে গেছে, এটি ভেঙে পড়তে বাধ্য’ খলিলুর রহমান জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত ঈদের দিন স্ত্রীকে কুপিয়ে হত্যার অভিযোগ, স্বামী আটক হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, আক্রান্ত ৮৭৭ বর্তমান সরকার সব মানুষের ধর্মের স্বাধীনতায় বিশ্বাসী: মঈন খান জাতীয় ঐক্য ও দেশ গড়ার প্রত্যয়ে কাজ করছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী

সংসদের ভিতরেই সাংসদদের মারামারি

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

চড়, ঘুঁষি থেকে চেয়ার ছোড়াছুড়ি, কোনো কিছুই বাদ গেল না। আহত হলেন বেশ কয়েক জন। পরে নিরাপত্তারক্ষীদের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত। আর ঘটনাস্থল উগান্ডার সংসদ কক্ষ। সংসদের ভিতরেই সংঘর্ষে জড়িয়েছেন জনপ্রতিনিধিরা। সোশ্যাল মিডিয়ায় সৌজন্যে ভিডিওটি ইতিমধ্যেই ভাইরাল হয়েছে।

মঙ্গলবার উগান্ডার সংসদে আলোচনা হওয়ার কথা ছিল প্রেসিডেন্টের শাসনের মেয়াদ বৃদ্ধি নিয়ে। বর্তমান প্রেসিডেন্ট ইয়োয়েরি মুসেভেনি শেষ তিন দশক ওই পদে রয়েছেন। উগান্ডার সংবিধান অনুযায়ী প্রেসিডেন্ট পদে মনোনয়নের জন্য ৭৫ বছরের নীচে বয়স হতে হবে। বর্তমান প্রেসিডেন্টের বয়স ৭৩ বছর। সে ক্ষেত্রে এ বারের পর আর তিনি নির্বাচনে মনোনয়নই পাবেন না। মুসেভেনি তাই চেয়েছিলেন সংবিধান থেকে ওই ধারাটাই তুলে দিতে। পাশাপাশি চেয়েছিলেন সংসদ যেন তাঁকে আরও একবার প্রেসিডেন্ট পদে রেখে দেওয়ার সিদ্ধান্ত নেয়।

প্রেসিডেন্টের এই প্রস্তাবের বিরুদ্ধে সোচ্চার হয় দেশের বিভিন্ন ধর্মীয় সংগঠন। বিরোধিতা করেন মুসেভেনির দলের অনেক নেতা। কিন্তু এই বিরোধিতা যে সংসদে একেবারে হাতাহাতির পর্যায়ে পৌঁছবে, তা বোধহয় আন্দাজ করেননি কেউই।

ভিডিতে দেখা যায়, সংসদের স্পিকার বারবার সদস্যদের শান্ত হতে বলছেন। কিন্তু কে কার কথা শোনে! কেউ চেয়ার ছুড়ছেন তো কেউ কলার ধরে ঘুঁষি মারছেন কাউকে।

Tag :
আপলোডকারীর তথ্য

‘বাংলাদেশে একটা বড় খুন হয়েছিল, কাকে দিয়ে করিয়েছিলেন সবটাই জানি’:মমতা ব্যানার্জি

সংসদের ভিতরেই সাংসদদের মারামারি

আপডেট সময় ০৯:৫৭:৪৯ অপরাহ্ন, বুধবার, ২৭ সেপ্টেম্বর ২০১৭