ঢাকা ০৯:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এখনকার যুদ্ধটা অনেক বড়, ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: প্রধানমন্ত্রী অর্থনৈতিক সংস্কার কার্যক্রম ধাপে ধাপে এগিয়ে নেওয়া হবে: অর্থমন্ত্রী নতুন ঋণ কর্মসূচি নিয়ে আলোচনা শুরু:অর্থনীতির ঝুঁকি বাড়ার সতর্কতা আইএমএফের বিমানবন্দরে যাত্রী হয়রানি বন্ধে ব্যবস্থা নেওয়া হবে : পর্যটনমন্ত্রী বিএনপি ধর্ম-বর্ণের বিভেদে বিশ্বাস করে না: শামা ওবায়েদ সরকার নির্বাচনি ইশতেহার বাস্তবায়নে বদ্ধপরিকর: মাহদী আমিন ঐক্যবদ্ধভাবে সবাইকে কাজ করতে হবে : প্রধানমন্ত্রী বন্যা-জলাবদ্ধতায় আ.লীগ, ইন্টেরিম ও বিএনপি সরকারের আচরণ একই: এবি পার্টি ইউক্রেনের নতুন প্রধানমন্ত্রী সেরহি কোরেৎসকি জুলাই আন্দোলন নিয়ে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করলে ব্যবস্থা: ডিএমপি

বঙ্গবন্ধুর বায়োপিকে খালেদা জিয়া

আকাশ বিনোদন ডেস্ক :

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বায়োপিকে যুক্ত হয়েছেন অভিনেত্রী এলিনা শাম্মী। ছবিতে তিনি সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার চরিত্রে অভিনয় করবেন।

সোমবার (১৫ নভেম্বর) বিকেলে এ সিনেমাটিতে চুক্তিবদ্ধ হন তিনি। শাম্মি নিজেই গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

এ প্রসঙ্গে অভিনেত্রী বলেন, এটা নিঃসন্দেহে ঐতিহাসিক একটি সিনেমা হতে যাচ্ছে। আমিও সেই ইতিহাসের অংশ হতে যাচ্ছি। এটা আমার জন্য সৌভাগ্যের। চেষ্টা করবো ভালো কিছু উপহার দেওয়ার।

বাংলাদেশ ও ভারত সরকারের যৌথ প্রযোজনায় ‘বঙ্গবন্ধু’ নির্মাণ করছেন বলিউড নির্মাতা শ্যাম বেনেগাল। বঙ্গবন্ধুর চরিত্রে চিত্রনায়ক আরিফিন শুভ, শেখ হাসিনার একটি চরিত্রে চিত্রনায়িকা নুসরাত ফারিয়া ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছার চরিত্রে অভিনয় করছেন নুসরাত ইমরোজ তিশাসহ শতাধিক অভিনয় শিল্পী।

চলতি বছরের জানুয়ারির শেষ দিকে মুম্বাইয়ের দাদা সাহেব ফালকে স্টুডিওতে সিনেমাটির প্রথম ধাপের শুটিং শুরু হয় এবং তা চলে এপ্রিল পর্যন্ত। চলতি সপ্তাহে শুরু হচ্ছে বাংলাদেশ অংশের শুটিং।

মার্চে সিনেমাটি মুক্তির কথা থাকলেও করোনার কারণে শুটিং শেষ করা সম্ভব হয়নি। তাই ২০২২ সালের মার্চে বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষে সিনেমাটি মুক্তি পেতে পারে বলে জানা যায়।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

এখনকার যুদ্ধটা অনেক বড়, ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: প্রধানমন্ত্রী

বঙ্গবন্ধুর বায়োপিকে খালেদা জিয়া

আপডেট সময় ১১:২২:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ নভেম্বর ২০২১