ঢাকা ০৩:২৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে গড়ে উঠেছে সশস্ত্র বাহিনী: প্রধানমন্ত্রী মালয়েশিয়া যাওয়ার পথে ট্রলার থেকে উদ্ধার ২৮ যাত্রী সংসদ অধিবেশনে আজ পোশাকশিল্প ও দ্রব্যমূল্য নিয়ে আলোচনা তৃতীয় টার্মিনাল পরিচালনার চূড়ান্ত সিদ্ধান্ত আজ: বেবিচকের জরুরি সভা প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর

অক্সফোর্ড বিশেষজ্ঞদের অনুমান ভুল: স্বাস্থ্যমন্ত্রী

আকাশ জাতীয় ডেস্ক: 

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, বাংলাদেশ যে করোনা নিয়ন্ত্রণ করতে পেরেছে এটা অনেকেই আগে ভাবেননি। অক্সফোর্ডের বিশেষজ্ঞরা, অনেক পশ্চিমা বিশেষজ্ঞরা বলেছিলেন, হাজার হাজার মানুষ মারা যাবে বাংলাদেশে, পথেঘাটে লোক মরে পড়ে থাকবে—এই ধরনের অবস্থার কথা বলেছিলেন।

কিন্তু তা ভুল প্রমাণিত হয়েছে, তাদের অনুমান সব ভুল প্রমাণিত হয়েছে।

মঙ্গলবার (১৬ নভেম্বর) রাজধানীর একটি হোটেলে দুই দিনব্যাপী ডার্মাটোলজি কনফারেন্সে উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্য এসব কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী।

জাহিদ মালেক বলেন, আজকে বাংলাদেশে করোনায় মৃত্যুর হার এক ডিজিটে যে আছে, এই কনফারেন্স তার একটা প্রমাণ। এই উপস্থিতি আগে সম্ভব ছিল না, এখন সম্ভব হয়েছে। আজকে যদি করোনা নিয়ন্ত্রণে না থাকতো তাহলে আমাদের কলকারখানা, ব্যবসা-বাণিজ্য বন্ধ থাকতো। করোনা বাড়ছে দেখে আমাদের স্কুল-কলেজ বন্ধ ছিল। পৃথিবীর সব দেশ অর্থনৈতিক প্রবৃদ্ধিতে মাইনাসে চলে গেছে, বাংলাদেশ একমাত্র দেশ যার প্রবৃদ্ধি প্লাসে আছে। এটা সম্ভব হয়েছে করোনা নিয়ন্ত্রণে থাকায়।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, করোনা তো এমনিতেই নিয়ন্ত্রণে থাকে না, এর পেছনে অনেক কাজ করতে হয়েছে। অনেক সমালোচনা হয়েছে, কিন্তু আমরা আমাদের চেষ্টা চালিয়ে গিয়েছি।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ মেডিক্যাল অ্যাসোসিয়েশনের সভাপতি ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন, বিএসএমএমইউ উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ, বাংলাদেশ একাডেমি অব ডার্মাটোলজির সভাপতি অধ্যাপক শহীদুল্লাহ শিকদার প্রমুখ।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

একনেকে ২৪ হাজার কোটি টাকার ১০ উন্নয়ন প্রকল্প অনুমোদন

অক্সফোর্ড বিশেষজ্ঞদের অনুমান ভুল: স্বাস্থ্যমন্ত্রী

আপডেট সময় ০৭:৩৪:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ নভেম্বর ২০২১