ঢাকা ০৪:২৭ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
টেকনাফে রোহিঙ্গাবাহী নৌকাডুবি, নিখোঁজ ১৩ নতুন দায়িত্ব পেলেন ফজলুর রহমান জুলাই সনদের আলোকে সংস্কারগুলো এগিয়ে নেব: আইনমন্ত্রী গণভোটের রায় অস্বীকার করা মানে জনগণকে অপমান করা: জামায়াত আমির কেশম দ্বীপে হামলার ‘মূল্য দিতে হবে’ যুক্তরাষ্ট্রকে:গালিবাফের হুঁশিয়ারি ভারতে বসে রাজনৈতিক কর্মকাণ্ড চালাতে পারবেন না শেখ হাসিনা: সংসদীয় কমিটিকে মোদি সরকার নাসীরুদ্দীন পাটওয়ারী-সারজিসের বিরুদ্ধে মামলার আবেদনে আইফোন চুরির অভিযোগ শিল্প বাঁচাতে চাই সুষ্ঠু জ্বালানি ব্যবস্থাপনা নতুন দায়িত্বে ৫ মন্ত্রী-প্রতিমন্ত্রী-এমপি নেপালে রক্তক্ষয়ী সংঘর্ষ ও কারফিউ জারি, প্রধানমন্ত্রী বালেন শাহের শান্তির বার্তা

পরীক্ষা দেরিতে নেওয়া হলেও পরে সমন্বয় করা হবে: শিক্ষামন্ত্রী

আকাশ জাতীয় ডেস্ক:

এসএসসি ও সমমানের পরীক্ষা নিতে পারায় শিক্ষার্থী এবং অভিভাকদের অভিনন্দন জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। তিনি বলেন, এখন যে পরীক্ষা নিতে দেরি হয়েছে, পরে তা সমন্বয় করা হবে।

কাজেই কারো অসুবিধা হবে না ইনশাআল্লাহ। আগামী বছরের যে সব পরীক্ষা রয়েছে, সেগুলো একেবারে যথা সময়ে নেওয়ার সুযোগ নেই। কিন্তু এ বছরের মতো এতো দেরি হবে না।

মঙ্গলবার (১৬ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় চাঁদপুর হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয় এসএসসি পরীক্ষা কেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, ১২-১৭ বছর বয়সী শিক্ষার্থীদের টিকা দেওয়া হবে এই সিদ্ধান্তটি হওয়ার পরে আপনাদের কি মনে হয়, আমাদের ২২ লাখ শিক্ষার্থীদের টিকা দেওয়ার সুযোগ ছিল? এখনতো দেশের প্রতিটি জেলায় ফাইজারের টিকা দেওয়ার মতো অবস্থা নেই। কাজেই আমরা চেষ্টা করছি, স্বাস্থ্য মন্ত্রণালয় সর্বাত্মকভাবে চেষ্টা করছে কীভাবে এইচএসসি পরীক্ষার্থীদের টিকা দিতে পারি। যেহেতু আমাদের সব জেলায় টিকা দেওয়ার মতো অবকাঠামো নেই, তারপরও আমাদের প্রচেষ্টা থাকবে।

এ সময় উপস্থিত ছিলেন চাঁদপুরের জেলা প্রশাসক (ডিসি) অঞ্জনা খান মজলিশ, পুলিশ সুপার (এসপি) মিলন মাহমুদ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সানজিদা শাহনাজ, জেলা শিক্ষা অফিসার মো. গিয়াস উদ্দিন পাটওয়ারী প্রমুখ।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পরীক্ষা দেরিতে নেওয়া হলেও পরে সমন্বয় করা হবে: শিক্ষামন্ত্রী

আপডেট সময় ০২:০৩:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ নভেম্বর ২০২১