ঢাকা ০১:৩৫ পূর্বাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬, ২৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সরকারি দপ্তর ও উন্নয়ন প্রকল্পে দলীয় সিন্ডিকেট চলবে না: আইনমন্ত্রী ফাঁসির রায় কার্যকর হওয়ার জন্যই হাসিনা দেশে ফিরবেন: নাহিদ ইসলাম নাহিদ-আসিফ-পাটওয়ারীকে নিয়ে বিস্ফোরক তথ্য দিলেন নুর জনগণের জীবনমান উন্নয়ন বর্তমান সরকারের অন্যতম অঙ্গীকার: প্রধানমন্ত্রী বন্যার দুর্যোগ মোকাবিলায় প্রতিমন্ত্রী অমিতকে দায়িত্ব দিল সরকার কালেমা লেখা পতাকায় জঙ্গি নাটক তৈরির ষড়যন্ত্র চলছে সরকারকে সতর্ক থাকার পরামর্শ ফয়জুল করিমের খামেনি হত্যার প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার ইরানের ১৩ উপজেলায় নতুন হাসপাতাল অনুমোদন মেধাভিত্তিক ও বৈষম্যহীন নতুন বাংলাদেশ গড়াই সরকারের অঙ্গীকার : মাহদী আমিন

স্পটেই নিবন্ধন করে টিকা নিচ্ছে বস্তিবাসী

আকাশ জাতীয় ডেস্ক:

রাজধানীর বস্তিতে নিম্নআয়ের মানুষদের টিকার আওতায় আনার কাজ শুরু করেছে সরকার। মঙ্গলবার সকাল আটটা থেকে রাজধানীর করাইল বস্তিতে এই কার্যক্রম শুরু হয়। একদিনে তিন লাখের বেশি বস্তিবাসীকে টিকা দেওয়ার কর্মসূচি হাতে নিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

টিকা পেতে আগে থেকে নিবন্ধন করতে হচ্ছে না বস্তিবাসীকে। নির্ধারিত লাইনে দাঁড়ালেই তাৎক্ষণিকভাবে নিবন্ধন করে দেওয়া হচ্ছে টিকা। মঙ্গলবার সকাল থেকে করাইল বস্তিতে দীর্ঘ লাইন ধরে নারী-পুরুষকে টিকা নিতে দেখা গেছে। টিকাদান উপলক্ষে এই বস্তিতে উৎসবের আমেজ বিরাজ করছে।

করাইল বস্তিতে ২৫টি বুথে এই টিকা দেওয়া হচ্ছে। প্রতি বুথে ৬০০ জন করে টিকা পাবেন। শুক্র ও শনিবারও চলবে এই টিকাদান কার্যক্রম।

এর আগে সোমবার রাজধানীতে একটি অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছিলেন, করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে বস্তি এলাকায় মঙ্গলবার থেকে টিকাদান কর্মসূচি শুরু হবে।

মন্ত্রী বলেন, ‘সরকারের পরিকল্পনা অনুযায়ী সবাই টিকার আওতায় আসবে। মঙ্গলবার থেকে আনুষ্ঠানিকভাবে বস্তিতে টিকাদান কর্মসূচি শুরু হচ্ছে। রাজধানীর করাইল বস্তিতে তিন লাখের মতো মানুষ রয়েছেন। তাদের টিকা দেওয়া হবে কাল (মঙ্গলবার)। পর্যায়ক্রমে অন্য সব বস্তিতেও দেওয়া হবে।’

টিকা কার্যক্রম প্রসঙ্গে স্বাস্থ্যমন্ত্রী বলেন, দেশে করোনা সংক্রমণ কমার অন্যতম কারণ হলো টিকা। আমরা ইতিমধ্যেই প্রথম ডোজের টিকা দিয়েছি পাঁচ কোটিরও বেশি মানুষকে এবং দ্বিতীয় ডোজ দিয়েছি তিন কোটির বেশি মানুষকে। দেশে প্রতিদিন গড়ে ১৫ লাখ মানুষ টিকা পাচ্ছেন। নভেম্বর মাসে তিন কোটি টিকা দেওয়ার পরিকল্পনা রয়েছে। আর জানুয়ারি মাসের মধ্যে ৭০ ভাগ ভ্যাকসিন দেওয়ার লক্ষ্য রয়েছে।

জাহিদ মালেক বলেন, আমাদের কাছে ফাইজার, মডার্না, সিনোফার্মসহ দুই কোটি ৭৫ লক্ষাধিক টিকা মজুদ রয়েছে। দেশে টিকা উৎপাদন কার্যক্রমও আমরা শুরু করেছি। গোপালগঞ্জে টিকা উৎপাদন প্রক্রিয়া চলছে। সবমিলিয়ে অন্য অনেক দেশের তুলনায় ভালো আছি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সরকারি দপ্তর ও উন্নয়ন প্রকল্পে দলীয় সিন্ডিকেট চলবে না: আইনমন্ত্রী

স্পটেই নিবন্ধন করে টিকা নিচ্ছে বস্তিবাসী

আপডেট সময় ১২:১১:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ নভেম্বর ২০২১