ঢাকা ০৯:২০ পূর্বাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

দুর্গাপুরে পানিতে ডুবে গৃহবধূর মৃত্যু

অাকাশ জাতীয় ডেস্ক:

রাজশাহীর দুর্গাপুরে পুকুরের পানিতে ডুবে তাজেনা খাতুন (৩৫) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। বুধবার দুপুরের দিকে উপজেলার ঝালুকা গ্রামে বাড়ির পাশের পুকুরের পানিতে পড়ে মৃত্যু হয় তাজেনা খাতুনের। তাজেনা খাতুন ঝালুকা গ্রামের সাইদুর রহমানের স্ত্রী। গৃহবধূ তাজেনা খাতুনের দুইটি মেয়ে সন্তান রয়েছে। এ ঘটনায় থানায় ইউডি মামলা দায়ের করা হয়েছে।

জানতে চাইলে দুর্গাপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মিজানুর রহমান জানান, উপজেলার ঝালুকা খড়িয়ালপাড়া গ্রামের সাইদুর রহমানের স্ত্রী তাজেনা খাতুন বুধবার দুপুর ১২টার দিকে বাড়ি থেকে নিখোঁজ হয়। এরপর তাকে খুঁজে না পেয়ে ১টার দিকে বাড়ির পাশের পুকুরে বেড় জাল নামিয়ে তাকে উদ্ধার করা হয়। তবে ততক্ষণে মারা যায় তাজেনা খাতুন।

পরিবারের স্বজনদের উদ্ধৃতি দিয়ে থানার ওসি মিজান জানান, তাজেনা মৃগী রোগী ছিলেন। প্রায় প্রায় তিনি পুকুরের দিকে দৌঁড় দিতেন। ঘটনার সংবাদ পেয়ে সেখানে পুলিশ পাঠানো হয়। এরপর তাজেনার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়। এ ব্যাপারে থানায় ইউডি মামলা দায়ের করা হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদী আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

দুর্গাপুরে পানিতে ডুবে গৃহবধূর মৃত্যু

আপডেট সময় ০৯:৩০:৪৭ অপরাহ্ন, বুধবার, ২৭ সেপ্টেম্বর ২০১৭