ঢাকা ১০:২২ পূর্বাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

এক বছরের ছেলেকে নিয়ে বিয়ের পিঁড়িতে পূজা

আকাশ বিনোদন ডেস্ক :

ভারতের পশ্চিমবঙ্গের অভিনেত্রী পূজা ব্যানার্জির পুত্র কৃষভের বয়স এক। এবার তাকে নিয়ে বিয়ের পিড়িতে বসতে যাচ্ছেন এ অভিনেত্রী।

তবে সন্তান হওয়ার আগেই প্রেমিক কুণাল ভর্মার সঙ্গে ২০২০ সালে কোর্ট ম্যারেজ করেছিলেন এ অভিনেত্রী।
করোনার পরিস্থিতির কারণে আয়োজন করে বিয়ে করতে পারেননি পূজা-কুনাল। পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় এবার আনুষ্ঠানিকভাবে বিয়ে করতে যাচ্ছেন তারা।

ভারতীয় সংবাদমাধ্যমের খবর, আগামী ১৫ নভেম্বর বিয়ে করতে চলেছেন পূজা-কুনাল দম্পতি। বিয়ের অনুষ্ঠান হবে গোয়াতে। থেকে শুরু হয়েছে পূজা-কুণালের বিয়ের আচার-অনুষ্ঠান।

পূজা-কুণালের বিয়ের অনুষ্ঠানে থাকছে সঙ্গীত, মেহেদি, গায়ে হলুদ, দধিমঙ্গল। কোনো আচারই বাদ পড়বে না বলেই জানিয়েছেন পূজা।

এ অভিনেত্রী বলেন, নিকট আত্মীয় ও বন্ধুদের নিয়ে হচ্ছে বিয়ের অনুষ্ঠান। বিয়ের অনুষ্ঠানে থাকবে ছেলে কৃষভ, ছেলেই এই অনুষ্ঠানের মধ্যমণি। আর মুম্বাইতে ফিরে বড় পার্টি দেব ইন্ডাস্ট্রির বন্ধুদের।

পূজা ভারতীয় টেলিভিশনে কাজ করার পাশাপাশি বাংলা সিনেমাতে কাজ করেছেন। দেব, সোহমের বিপরীতে নায়িকা হয়ে কাজ করেছেন তিনি। ‘হইচই আনলিমিটেড’, ‘লভেরিয়া’, ‘চ্যালেঞ্জ ২’ সিনেমায় অভিনয় করেছেন এ অভিনেত্রী।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদী আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

এক বছরের ছেলেকে নিয়ে বিয়ের পিঁড়িতে পূজা

আপডেট সময় ১১:৪২:৫০ অপরাহ্ন, রবিবার, ১৪ নভেম্বর ২০২১