ঢাকা ০৫:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

শিশুকন্যাকে দেহ ব্যবসায় বাধ্য করায় বাবা-মা!

আকাশ জাতীয় ডেস্ক:

প্রাথমিক বিদ্যালয়ে পড়ুয়া মেয়েকে দেহ ব্যবসায় বাধ্য করেছেন মা-বাবা। শুধু তাই নয়, গত পাঁচ মাসে ১২৫ বার নির্যাতন চালানো হয়েছে ওই কিশোরীর ওপর। তাতে সরাসরি জড়িত ছিলেন তার মা-বাবা।

অবশেষে পুলিশের সহায়তা চাইলে অভিযুক্ত মা-বাবা ও সরাসরি যৌন হয়রানি চালানো মধু ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। শনিবার মাঝরাতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

বরিশাল সিটি করপোরেশনের ১৫নং ওয়ার্ড নিউ সার্কুলার রোড এলাকায় অভিযান চালিয়ে অভিযুক্তদের গ্রেফতার করা হয় বলে জানান কোতোয়ালি মডেল থানার ওসি নুরুল ইসলাম।

তিনি রোববার দুপুরে বলেন, কিশোরীর দেওয়া অভিযোগটি মামলা হিসেবে গ্রহণ করা হয়েছে। গ্রেফতারকৃত তার মা, বাবা ও ব্যবসায়ীকে আদালতে সোপর্দ করা হলে আদালত তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। আর নির্যাতিত কিশোরীকে ভিকটিম সাপোর্ট সেন্টারে রাখা হয়েছে।

লিখিত অভিযোগে কিশোরী উল্লেখ করেছে, মা ও বাবা দুজনেই বাসায় বসে মাদক ও নারী ব্যবসা করেন। তাদের বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে। বেশ কয়েক মাস ধরে তাকে (কিশোরীকে) দেহব্যবসা করার কথা বলছিলেন মা-বাবা। কিন্তু কিশোরী তাতে অস্বীকৃতি জানালে প্রতিনিয়তই মারধর করা হতো।

জুন মাসে নগরীর মুনসুর কোয়ার্টার এলাকার মিম মধুঘরের মালিক আনোয়ার হোসেন হাওলাদারের বাসায় নিয়ে আনোয়ারের সঙ্গে একটি কক্ষে কিশোরীকে আটকে রাখে তার মা। পরে আনোয়ার তার শ্লীলতাহানি করে। এছাড়া জুন থেকে অক্টোবর এই পাঁচ মাসে তার মা-বাবার সরাসরি সহায়তায় ১২৫ বার যৌন নির্যাতন করেছেন ব্যবসায়ী আনোয়ার।

শনিবার বিকালে ঘর থেকে পালিয়ে ওই কিশোরী বরিশাল মহানগর পুলিশ কমিশনারের কার্যালয়ে গিয়ে পুলিশ কমিশনার মো. শাহাবুদ্দিন খানকে বিস্তারিত জানায়। পুলিশ কমিশনার তাৎক্ষণিক আইনি পদক্ষেপ নেওয়ার জন্য কোতোয়ালি মডেল থানাকে নির্দেশ দেন। পরে বরিশাল কোতোয়ালি মডেল থানার পুলিশ শনিবার রাতেই অভিযান চালিয়ে কিশোরীর মা, বাবা ও মধু ব্যবসায়ী আনোয়ার হোসেন হাওলাদারকে গ্রেফতার করে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

শিশুকন্যাকে দেহ ব্যবসায় বাধ্য করায় বাবা-মা!

আপডেট সময় ১১:২৩:২৬ অপরাহ্ন, রবিবার, ১৪ নভেম্বর ২০২১