ঢাকা ০২:৫৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

অস্ট্রেলিয়ায় শক্তিশালী ভূমিকম্প

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

অস্ট্রেলিয়ায় শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। দেশটির পশ্চিমাঞ্চলে ৫ দশমিক ৩ মাত্রার ভূকম্পন অনুভূত হয়েছে। মার্কিন ভূতাত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানিয়েছে, ছোট শহর মারবেল বার থেকে ২৪ কিলোমিটার দূরে এ কম্পন অনুভূত।

অবশ্য দ্য ইউরোপিয়ান মেডিটরিয়ান সিসমোলোজিক্যাল সেন্টার জানিয়েছে, ভূকম্পনটির মাত্রা ছিল ৫ দশমিক ৯।

জিওসায়েন্স অস্ট্রেলিয়া জানিয়েছে, স্থানীয় সময় শনিবার রাত ৯টা ৫ মিনিটে ভূমিকম্পটি আঘাত হানে। এর কেন্দ্র ছিল পোর্ট হেডল্যান্ড থেকে ১২৫ কিলোমিটার দক্ষিণ-পূর্বাঞ্চলে। ভূপৃষ্ঠ থেকে এর গভীরতা ছিল ১০ কিলোমিটার। এলাকাটি জনবিরল হওয়ায় তাৎক্ষনিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

অস্ট্রেলিয়ায় শক্তিশালী ভূমিকম্প

আপডেট সময় ০১:৩৯:১২ অপরাহ্ন, রবিবার, ১৪ নভেম্বর ২০২১