ঢাকা ০১:১৭ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

নেশার টাকা না পেয়ে ৩ ছেলেকে বিষ দিলেন বাবা, ১ ছেলের মৃত্যু

আকাশ জাতীয় ডেস্ক:

নেশার টাকা না পেয়ে নিজের তিন শিশুপুত্রকে বিষপান করিয়েছেন আলম শেখ নামে মাদকাসক্ত এক ব্যক্তি। এতে তার ছোট ছেলে হোসেন শেখের (৩) মৃত্যু হয়েছে। বাকি দুই ছেলে হাসপাতালে চিকিৎসাধীন।

ঘটনাটি ঘটেছে গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার খান্দারপাড়া ইউনিয়নের গোপালপুর গ্রামে।

চারদিন ধরে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে অবশেষে রোববার (১৪ নভেম্বর) সকাল ৮টার দিকে ফরিদপুর শেখ মুজিবুর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতা‌লে চিকিৎসাধীন অবস্থায় হোসেন মারা যায়।

শিশুদের মা সীমা বেগম জানিয়েছেন, তার স্বামী আলম শেখ মাদকাসক্ত। এর আগে বৃহস্প‌তিবার সকালে স্ত্রীর কাছে নেশার টাকা না পেয়ে তাকে মারধর করে বাড়ি থেকে বের করে দেন আলম। এরপর তিন ছেলেকে জোর করে বিষ পান করান তিনি। এর চারদিন পর হোসেনের মৃত্যু হয়। বাকি দুই ছেলে সিয়াম শেখ (১০) ও হাসান শেখ (৪) ওই হাসপাতা‌লে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। তাদের অবস্থাও সংকটাপন্ন।

তিনি বলেন, আমি আলম শেখের ফাঁসি চাই। যাতে অন্য কোনো বাবা তার সন্তানদের সঙ্গে এমন কাজ করতে সাহস না পায়। বিষক্রিয়ায় অসুস্থ তিন ভাই।

মুকসুদপুর থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর মিয়া জানান, বৃহস্পতিবার বিষ দেওয়ার পর প্রথমে শিশু তিনটিকে স্থানীয়রা উদ্ধার করে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। তাদের অবস্থার অবনতি হলে ওই দিনই ফরিদপুর শেখ মুজিবুর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। গত শুক্রবার ওই তিন শিশুকে মা সীমা বেগম বাড়িতে নিয়ে আসেন। কিন্তু শনিবার তাদের অবস্থা আবার খারাপ হলে স্থানীয়দের আর্থিক সহায়তায় তাদের ফরিদপুর মেডিক্যালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রোববার সকালে হোসেন মারা যায়।

তিনি আরো জানান, ওইদিনই (বৃহস্পতিবার) ওই শিশুদের বাবা আলম শেখকে হত্যাচেষ্টার মামলায় গ্রেফতার করা হয়। বর্তমানে তিনি গোপালগঞ্জ জেলা কারাগারে রয়েছে। একটি শিশু মারা যাওয়ায় ওই মামলাকে হত্যা মামলায় রূপান্তর করা হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

নেশার টাকা না পেয়ে ৩ ছেলেকে বিষ দিলেন বাবা, ১ ছেলের মৃত্যু

আপডেট সময় ০১:২২:১৩ অপরাহ্ন, রবিবার, ১৪ নভেম্বর ২০২১