ঢাকা ০৬:০৩ পূর্বাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

এফবিআই সার্ভার থেকে হাজার হাজার ভুয়া মেইল, সাইবার হামলার আশঙ্কা

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআই তাদের একটি অভ্যন্তরীণ সার্ভার থেকে হাজার হাজার ভুয়া ই-মেইল পাঠানোর ঘটনা তদন্ত করছে এবং একটি সম্ভাব্য সাইবার আক্রমণের ব্যাপারে সতর্ক করেছে। মার্কিন সরকারের এই সংস্থাটি বলেছে, শনিবার সকালে ঘটে যাওয়া এই ঘটনা একটি ‌‘চলমান পরিস্থিতি’। তবে এর বেশি কিছু সংস্থা থেকে জানানো হয়নি।

ভুয়া ইমেইলটির উৎসস্থল মার্কিন হোমল্যান্ড সিকিউরিটি বলে প্রেরকের ঠিকানায় উল্লেখ আছে। যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি দাবি করেছে, এ ধরনের একটা হুমকি আসতে পারে, সে ব্যাপারে তারা সতর্ক করেছিল। তারা যে সতর্কবার্তা দিয়েছিল সেটার টাইটেল ছিল ‘আর্জেন্ট : থ্রেট অ্যাকটর ইন সিস্টেম’।

অলাভজনক সংস্থা স্প্যামহাউস বলেছে, ই-মেলগুলোতে প্রাপকদের উদ্দেশ্যে বলা হয়েছে, তারা একটি ‘স্পর্শকাতর ধারাবাহিক হামলার’ লক্ষ্য হতে যাচ্ছেন আর এসব হামলা করবে ‘ডার্ক ওভারলোড’ নামে একটি চাঁদাবাজ গোষ্ঠী।

স্প্যামহাউস টুইট করে বলেছে, ‘তারা অনেক বিঘ্ন ঘটাচ্ছে। কারণ, এই মেইলগুলো সত্যিকার অর্থে এফবিআই অবকাঠামোর ভেতর থেকে আসছে’। তারা এটাও বলেছে, মেইলটা কে পাঠিয়েছে তার নাম যেমন নেই সেখানে কোনো যোগাযোগের তথ্য দেওয়া হয়নি।

মার্কিন গণমাধ্যম বলেছে, এক লাখের বেশি মেইল পাঠানো হয়েছে। একটা বিবৃতিতে শনিবার এফবিআই বলেছে, তারা ভুয়া ইমেইল সম্পর্কে অবগত আছে যেটা @ic.fbi.gov অ্যাকাউন্ট থেকে পাঠানো হয়েছে।

এফবিআই আরও বলেছে, সমস্যাটা ধরতে পারার সঙ্গে সঙ্গে যে হার্ডওয়্যারটা ক্ষতিগ্রস্ত হয়েছে, সেটা অফলাইন করা হয়েছে এবং জনগণকে বলা হয়েছে, তারা যেন অজানা কোনো সেন্ডারের কাছ থেকে ইমেল পেলে সতর্ক থাকেন।

একই সঙ্গে যদি সন্দেহজনক কোনো কার্যকলাপ চোখে পড়ে সেটা সরকারকে জানাতে হবে। তবে এটা এখনো পরিষ্কার না যে হ্যাকাররা এটা করেছে নাকি এমন কোনো ব্যক্তি করেছে যার এফবিআই-এর সার্ভারে প্রবেশাধিকার আছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

এফবিআই সার্ভার থেকে হাজার হাজার ভুয়া মেইল, সাইবার হামলার আশঙ্কা

আপডেট সময় ০১:১৬:৩৫ অপরাহ্ন, রবিবার, ১৪ নভেম্বর ২০২১