ঢাকা ১০:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এখনকার যুদ্ধটা অনেক বড়, ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: প্রধানমন্ত্রী অর্থনৈতিক সংস্কার কার্যক্রম ধাপে ধাপে এগিয়ে নেওয়া হবে: অর্থমন্ত্রী নতুন ঋণ কর্মসূচি নিয়ে আলোচনা শুরু:অর্থনীতির ঝুঁকি বাড়ার সতর্কতা আইএমএফের বিমানবন্দরে যাত্রী হয়রানি বন্ধে ব্যবস্থা নেওয়া হবে : পর্যটনমন্ত্রী বিএনপি ধর্ম-বর্ণের বিভেদে বিশ্বাস করে না: শামা ওবায়েদ সরকার নির্বাচনি ইশতেহার বাস্তবায়নে বদ্ধপরিকর: মাহদী আমিন ঐক্যবদ্ধভাবে সবাইকে কাজ করতে হবে : প্রধানমন্ত্রী বন্যা-জলাবদ্ধতায় আ.লীগ, ইন্টেরিম ও বিএনপি সরকারের আচরণ একই: এবি পার্টি ইউক্রেনের নতুন প্রধানমন্ত্রী সেরহি কোরেৎসকি জুলাই আন্দোলন নিয়ে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করলে ব্যবস্থা: ডিএমপি

টাইমস স্কয়ারে দাঁড়িয়ে শাকিব বললেন, ‘আলহামদুলিল্লাহ্‌’

আকাশ বিনোদন ডেস্ক : 

ঢাকাই ছবির শীর্ষ নায়ক শাকিব খান এখন অবস্থান করছেন মার্কিন মুলুকে। চলচ্চিত্রে দীর্ঘ সময় পার করলেও এটাই তার প্রথম আমেরিকা সফর। ভিসা মিলতেই উড়ে গেছেন স্বপ্নের দেশে। সেখানে পৌঁছে টাইমস স্কয়ারে দাঁড়ানো একটি ছবি পোস্ট করে সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি লিখেছেন, ‘নিউ হোপস। আলহামদুলিল্লাহ।’

ছবিতে দেখা যাচ্ছে, শাকিবের পরনে কালো রঙের একটি শীত পোশাক, মাথায় টুপি, হাতে টিস্যু মোড়ানো পানীয়র মগ। হাসিমাখা মুখে তিনি তাকিয়ে আছেন ক্যামেরার লেন্সে। জানা গেছে, গতকাল শুক্রবার যুক্তরাষ্ট্রের উদ্দেশে ঢাকা ছাড়েন শাকিব খান। আগামীকাল (১৪ নভেম্বর) নিউ ইয়র্ক শহরে বসতে যাওয়া ‘ঐক্য-চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ড ২০২১’র আসরে পারফর্ম করবেন তিনি।

স্বাধীনতার ৫০ বছর উপলক্ষে এই অনুষ্ঠানের অন্যতম অতিথি এই চিত্রনায়ক। অ্যাওয়ার্ড অনুষ্ঠান পরিচালনা করছেন ইজাজ খান স্বপন। তিনি গণমাধ্যমকে বলেন, শাকিব খান ছাড়াও দেশের জনপ্রিয় অনেক তারকা সেখানে যাচ্ছেন। যুক্তরাষ্ট্রে দেশের একাধিক গুণী শিল্পী রয়েছেন। তারাও অংশ নেবেন অনুষ্ঠানে।

যুক্তরাষ্ট্র সফর নিয়ে শাকিব খান গণমাধ্যমকে জানিয়েছেন, চ্যানেল আইয়ের অনুষ্ঠানে অংশ নেওয়ার পাশাপাশি তিনি যুক্তরাষ্ট্র ঘুরেও দেখবেন। করোনার কারণে দীর্ঘদিন দেশের বাইরে যাওয়া হয়নি তার। তাই এই সফরটি একটু বেশিই স্পেশাল।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

এখনকার যুদ্ধটা অনেক বড়, ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: প্রধানমন্ত্রী

টাইমস স্কয়ারে দাঁড়িয়ে শাকিব বললেন, ‘আলহামদুলিল্লাহ্‌’

আপডেট সময় ১১:৫৭:৪৭ অপরাহ্ন, শনিবার, ১৩ নভেম্বর ২০২১