ঢাকা ০৪:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

সন্ত্রাসী হামলায় স্ত্রী-ছেলেসহ ভারতীয় কর্নেল নিহত

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

ভারতের মণিপুরে মিয়ানমার সীমান্তের কাছে সন্ত্রাসী হামলায় ভারতীয় সেনাবাহিনীর এক কর্নেল, তার স্ত্রী, ছেলে ও চার সৈনিক নিহত হয়েছে।

মণিপুরের চুরাচাঁদপুর জেলায় স্থানীয় সময় শনিবার সকাল ১০টার দিকে এই হামলার ঘটনা ঘটে। ওই হামলাকে ওই অঞ্চলে সাম্প্রতিক সময়ের সবচেয়ে ভয়াবহ হামলা হিসেবে উল্লেখ করেছে ভারতীয় গণমাধ্যম এনডিটিভি।

এনডিটিভি জানিয়েছে, ৪৬ আসাম রাইফেলসের কমান্ডিং অফিসার কর্নেল বিপ্লব ত্রিপাঠী শনিবার কাছের এক ক্যাম্পে যায়। ফিরে আসার সময় তার গাড়িবহরে হামলার ঘটনা ঘটে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

ওই হামলার পেছনে মণিপুর ভিত্তিক সন্ত্রাসী গোষ্ঠী পিপলস লিবারেশন আর্মি বা পিএলএ জড়িত বলে ধারণা করা হচ্ছে। যদিও তাৎক্ষণিকভাবে কোনো গোষ্ঠী এই হামলার দায়িত্ব স্বীকার করেনি বলে ওই সূত্র জানিয়েছে।

সেখানে থেমে থেমে গোলাগুলি চলছিল বলে পুলিশের এক সূত্র এনডিটিভিকে জানিয়েছে। এই প্রথম ওই জেলার প্রত্যন্ত অঞ্চলে হামলায় কোনো বেসামরিক মানুষ নিহতের ঘটনা ঘটল। চুরাচাঁদপুর জেলা থেকে ৫০ কিলোমিটার দূরে অবস্থিত ওই গ্রামটি একদম প্রত্যন্ত এলাকায় অবস্থিত।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

সন্ত্রাসী হামলায় স্ত্রী-ছেলেসহ ভারতীয় কর্নেল নিহত

আপডেট সময় ০৬:৪১:৪১ অপরাহ্ন, শনিবার, ১৩ নভেম্বর ২০২১