ঢাকা ০৪:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

গোপালগঞ্জের কাশিয়ানীতে সাত ইউপি’র মধ্যে পাঁচটিতে নৌকার হার

আকাশ জাতীয় ডেস্ক:

দ্বিতীয় ধাপে গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার ১৪টি ইউনিয়ন পরিষদে আজ ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। এরমধ্যে সাতটি ইউনিয়নে দলীয় প্রতীকে নির্বাচন অনুষ্ঠিত হয়। বাকি ৭টি ইউনিয়নে ছিল না কোন দলীয় প্রতীক। দলীয় প্রতীকে অনুষ্ঠিত সাতটি ইউনিয়নের মধ্যে পাঁচটিতেই পরাজিত হয় নৌকা। বাকি একটিতে নৌকা জয় পেয়েছে, আরেকটিতে এখনো ভোট গণনা চলছে।

বৃহস্পতিবার সকালে থেকে ভোট কেন্দ্রগুলোতে ভোটারদের দীর্ঘলাইন দেখা গেছে। তবে পুরুষ ভোটার থেকে মহিলা ভোটারদের উপস্থিতি ছিল বেশি।

এদিকে, কাশিয়ানী সদর ইউনিয়নের ভোট কেন্দ্রে প্রভাব বিস্তারের অভিযোগে কাশিয়ানী সদর ইউনিয়নের আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী (নৌকা) মশিউর রহমান খানকে আটক করেছিল পুলিশ। পরে জিজ্ঞাসাবাদ শেষে আটকের এক ঘণ্টা পর তাকে ছেড়ে দেয়া হয়েছে।

কাশিয়ানী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রথীন্দ্র নাথ রায় বলেন, আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী (নৌকা) মশিউর রহমান খানকে আটক বা গ্রেফতার করা হয়নি। কেন্দ্রে সমস্যা হচ্ছে এমন খবর শুনে নির্বাহী ম্যাজিস্ট্রেট সেখানে গিয়ে কথা বলার জন্য আওয়ামী লীগ প্রার্থী মশিউর রহমান খানকে নিয়ে আসা হয়েছিল। কথা বলা শেষে তাকে ছেড়ে দেয়া হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

গোপালগঞ্জের কাশিয়ানীতে সাত ইউপি’র মধ্যে পাঁচটিতে নৌকার হার

আপডেট সময় ০৯:৩০:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ নভেম্বর ২০২১