ঢাকা ১১:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এখনকার যুদ্ধটা অনেক বড়, ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: প্রধানমন্ত্রী অর্থনৈতিক সংস্কার কার্যক্রম ধাপে ধাপে এগিয়ে নেওয়া হবে: অর্থমন্ত্রী নতুন ঋণ কর্মসূচি নিয়ে আলোচনা শুরু:অর্থনীতির ঝুঁকি বাড়ার সতর্কতা আইএমএফের বিমানবন্দরে যাত্রী হয়রানি বন্ধে ব্যবস্থা নেওয়া হবে : পর্যটনমন্ত্রী বিএনপি ধর্ম-বর্ণের বিভেদে বিশ্বাস করে না: শামা ওবায়েদ সরকার নির্বাচনি ইশতেহার বাস্তবায়নে বদ্ধপরিকর: মাহদী আমিন ঐক্যবদ্ধভাবে সবাইকে কাজ করতে হবে : প্রধানমন্ত্রী বন্যা-জলাবদ্ধতায় আ.লীগ, ইন্টেরিম ও বিএনপি সরকারের আচরণ একই: এবি পার্টি ইউক্রেনের নতুন প্রধানমন্ত্রী সেরহি কোরেৎসকি জুলাই আন্দোলন নিয়ে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করলে ব্যবস্থা: ডিএমপি

অ্যাপসায় সেরা অভিনেত্রী হলেন বাঁধন

আকাশ বিনোদন ডেস্ক :

অস্ট্রেলিয়ার মর্যাদাপূর্ণ ১৪তম এশিয়া প্যাসিফিক স্ক্রিন অ্যাওয়ার্ডসে (অ্যাপসা) সেরা অভিনেত্রীর পুরস্কার জিতলেন বাংলাদেশের আজমেরী হক বাঁধন। ‘রেহানা মরিয়ম নূর’ সিনেমায় অনবদ্য অভিনয়ের জন্য তাকে এই সম্মাননা দেওয়া হচ্ছে।

বৃহস্পতিবার (১১ নভেম্বর) অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ডের গোল্ড কোস্ট শহরে অ্যাপসা বিজয়ীদের তালিকা ঘোষণা করা হয়।

এর মধ্যে অস্ট্রেলিয়ার ‘দ্য ড্রোভারস ওয়াইফ: দ্য লিজেন্ড অব মলি জনসন’ সিনেমার সঙ্গে যৌথভাবে ‘জুরি গ্র্যান্ড প্রাইজ’ (উৎসবের দ্বিতীয় পুরস্কার) জিতে নিয়েছে আবদুল্লাহ মোহাম্মদ সাদ পরিচালিত ‘রেহানা মরিয়ম নূর’।

এবছর সেরা অভিনেত্রী বিভাগে মনোনয়ন পাওয়া বিশ্বের নানা দেশের ৪ জন অভিনেত্রীদের পেছনে ফেলে শেষ পর্যন্ত সেরা হয়েছেন বাঁধন।

বাঁধন ছাড়া এ বছর সেরা অভিনেত্রীর দৌড়ে ছিলেন ‘এশিয়া’ সিনেমার জন্য ইসরায়েলের আলেনা ওয়াইভি, ‘জাস্টিস অব বানি কিং’ এর জন্য নিউজিল্যান্ডের এসি ডেভিস, ‘দ্য ড্রোভারস ওয়াইফ: দ্য লিজেন্ড অব মলি জনসন’ এর জন্য অস্ট্রেলিয়ার লিয়া পারসেল এবং ‘স্কেয়ারক্রো’ সিনেমার জন্য রাশিয়ান ভ্যালেন্টিনা রোমানোভা।

উৎসবটিতে সেরা সিনেমা নির্বাচিত হয়েছে জাপানি নির্মাতা হামাগুসির ‘ড্রাইভ মাই কার’।

৭৪তম কান চলচ্চিত্র উৎসবের ‘আনসার্টেন রিগার্ড’ বিভাগে অংশ নেওয়া ‘রেহানা মরিয়ম নূর’ শুক্রবার (১২ নভেম্বর) দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে। মুক্তির আগের দিন সিনেমাটির এই পুরস্কার জয়ের সুখবরটি এলো।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

এখনকার যুদ্ধটা অনেক বড়, ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: প্রধানমন্ত্রী

অ্যাপসায় সেরা অভিনেত্রী হলেন বাঁধন

আপডেট সময় ১০:৩৩:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ নভেম্বর ২০২১