ঢাকা ০৪:০৮ অপরাহ্ন, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

স্বামী হত্যার বিচার পেতে মেম্বার প্রার্থী হয়েছেন স্ত্রী

আকাশ জাতীয় ডেস্ক:

বগুড়ার শিবগঞ্জে কৃষক লীগ নেতা আজহারুল ইসলাম নান্টু হত্যার বিচার পেতে তার স্ত্রী জেসমিন আকতার ময়দানহাট্টা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডে সদস্য (মেম্বার) পদে প্রার্থী হয়েছেন। তিনি পেয়েছেন মোরগ প্রতীক। তার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করছেন আবদুস সামাদ (টিউবওয়েল)।

জানা গেছে, এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে গত ৮ ফেব্রুয়ারি শিবগঞ্জ উপজেলার ময়দানহাট্টা ইউনিয়নের দাড়িদহ বাজারে বর্তমান চেয়ারম্যান ও নৌকার চেয়ারম্যান প্রার্থী এসএম রূপম এবং স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী আবু জাফর মণ্ডল গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়। এতে ৮ নম্বর ওয়ার্ড কৃষক লীগ সভাপতি আজহারুল ইসলাম নান্টু (৩৫) নিহত হন। নান্টু নিয়ামতপুর গ্রামের বাছেদ মণ্ডলের ছেলে।

এ হত্যাকাণ্ডের ঘটনায় আবু জাফর মণ্ডলসহ বেশ কয়েকজনের বিরুদ্ধে হত্যা মামলা করা হয়েছে। এদিকে স্বামীর হত্যার বিচার পেতে তার স্ত্রী জেসমিন আকতার ওই ওয়ার্ড থেকে সদস্য প্রার্থী হয়েছেন।

জেসমিন আকতার বলেন, নির্বাচনে ভোটারদের ব্যাপক সাড়া পাচ্ছেন। বিশেষ করে নারী ভোটারদের সমর্থন ও ভালোবাসা বেশি পাচ্ছেন।

জেসমিন আরও বলেন, স্বামীর হত্যার বিচার পেতে সঠিক ভূমিকা রাখতে নির্বাচনে প্রার্থী হয়েছেন। স্বামীর হত্যাকারীরা জামিনে ছাড়া পেয়ে নানাভাবে বাধার সৃষ্টি করছে। এরপরও তিনি বিজয়ী হবেন বলে আশা করেন।

শিবগঞ্জ উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক শাহীনুর রহমান মাস্টার বলেন, নান্টু হত্যার বিচার এখনো শুরু হয়নি। প্রধান আসামি আবু জাফর মণ্ডল জামিনে থেকে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী হয়েছেন।

তিনি বলেন, নান্টুর স্ত্রী জেসমিনকে সঙ্গে নিয়ে ভোটারদের বাড়ি বাড়ি গেছেন ও ভোট প্রার্থনা করেছেন। তিনি আশা করেন বৃহস্পতিবার অনুষ্ঠিত ভোটে জেসমিন বিপুল ভোটে নির্বাচিত হবেন।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

স্বামী হত্যার বিচার পেতে মেম্বার প্রার্থী হয়েছেন স্ত্রী

আপডেট সময় ১০:৫৯:২৭ অপরাহ্ন, বুধবার, ১০ নভেম্বর ২০২১