ঢাকা ১০:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এখনকার যুদ্ধটা অনেক বড়, ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: প্রধানমন্ত্রী অর্থনৈতিক সংস্কার কার্যক্রম ধাপে ধাপে এগিয়ে নেওয়া হবে: অর্থমন্ত্রী নতুন ঋণ কর্মসূচি নিয়ে আলোচনা শুরু:অর্থনীতির ঝুঁকি বাড়ার সতর্কতা আইএমএফের বিমানবন্দরে যাত্রী হয়রানি বন্ধে ব্যবস্থা নেওয়া হবে : পর্যটনমন্ত্রী বিএনপি ধর্ম-বর্ণের বিভেদে বিশ্বাস করে না: শামা ওবায়েদ সরকার নির্বাচনি ইশতেহার বাস্তবায়নে বদ্ধপরিকর: মাহদী আমিন ঐক্যবদ্ধভাবে সবাইকে কাজ করতে হবে : প্রধানমন্ত্রী বন্যা-জলাবদ্ধতায় আ.লীগ, ইন্টেরিম ও বিএনপি সরকারের আচরণ একই: এবি পার্টি ইউক্রেনের নতুন প্রধানমন্ত্রী সেরহি কোরেৎসকি জুলাই আন্দোলন নিয়ে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করলে ব্যবস্থা: ডিএমপি

পাত্রের নাম জানিয়ে ‘সারপ্রাইজ’ দিলেন মিম

আকাশ বিনোদন ডেস্ক :

জন্মদিনে হবু বরের নাম প্রকাশ করলেন ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা বিদ্যা সিনহা মিম। বুধবার (১০ নভেম্বর) এ অভিনেত্রীর জন্মদিন।

এদিন রাত নয়টা ১৫ মিনিটে পর সামাজিক মাধ্যম ফেসবুকে হবু বরের সঙ্গে একটি ছবি শেয়ার করেন মিম। এর ক্যাপশনে বাগদানের বিষয়টিও জানান মিম।

জানা গেছে, মিমের হবু বরের নাম সনি পোদ্দার। শোনা যাচ্ছে তিনি পেশায় একজন ব্যবসায়ী।

ছবির ক্যাপশনে মিম লেখেন, আমার সব হাসি তোমার সঙ্গে শুরু হয়েছিল ছয় বছর আগে। আজ একটি বিশেষ দিন, আজ চিরকালের শুরু। এক নতুন অধ্যায়ের সূচনা। অবশেষে এনগেজড।

বিদ্যা সিনহা মিম ২০০৭ সালে একটি সুন্দরী প্রতিযোগিতার মুকুট জয়ের মধ্য দিয়ে ক্যারিয়ার শুরু করেন। একেবারে শুরুতেই সুযোগ পেয়ে যান নন্দিত কথাসাহিত্যিক ও চলচ্চিত্রকার হুমায়ূন আহমেদের ‘আমার আছে জল’ সিনেমায় কাজ করার।

সিনেমাটিতে অভিনয় করে দর্শকের নজর কাড়েন বিদ্যা সিনহা মিম। এরপর আর পেছন ফিরে তাকাতে হয়নি তাকে। প্রাপ্তির ব্যপ্তিতে শুধু সাফল্যই যোগ হয়েছে। পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারও।

বর্তমানে মিমের হাতে রয়েছে ‘ইত্তেফাক’ ও ‘অন্তর্জাল’ সিনেমার কাজ। এগুলোর কিছু অংশের শুটিং করেছেন, কিছুটা বাকি রয়েছে। অন্যদিকে মুক্তির অপেক্ষায় রয়েছে তার অভিনীত ‘দামাল’ ও ‘পরাণ’। কথা হচ্ছে আরও কয়েকটি চলচ্চিত্রের।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

এখনকার যুদ্ধটা অনেক বড়, ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: প্রধানমন্ত্রী

পাত্রের নাম জানিয়ে ‘সারপ্রাইজ’ দিলেন মিম

আপডেট সময় ১০:২০:১৮ অপরাহ্ন, বুধবার, ১০ নভেম্বর ২০২১