ঢাকা ১০:০৬ পূর্বাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি করলে ইরান খুব ভালো থাকবে: ট্রাম্প উপজেলা পরিষদে কক্ষ বরাদ্দ পাচ্ছেন সংসদ সদস্যরা, সংসদে প্রতিমন্ত্রী মীর শাহে আলম মা হারা কন্যার বিয়েতে গাজীপুরের ডিসি, আবেগাপ্লুত হরিজন সম্প্রদায়ের মানুষ ইউক্রেন-রাশিয়া যুদ্ধে মৌলভীবাজারের যুবক নিহত স্বামীর বিশেষ অঙ্গ কর্তন করে হাসপাতালে স্ত্রী সংসদে গাড়ি চাইলেন হাসনাত, জামায়াত আমির বললেন, ছোটদের ‘না’ বলতে নেই অনলাইন ভ্যাট রিটার্নে অনিয়ম পেলেই ব্যবস্থা : এনবিআর চেয়ারম্যান ৪ ঘণ্টা পর জামিন পেলেন বাচ্চাসহ কারাগারে পাঠানো সেই মহিলা লীগ নেত্রী সংবাদপত্রের স্বাধীনতার প্রতি সরকারের দৃঢ় অবস্থান ব্যক্ত করলেন প্রধানমন্ত্রী বাংলাদেশে জাপানি বিনিয়োগ বৃদ্ধির আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

‘মন্দার’র ট্রেলারে যৌনতার ছড়াছড়ি!

আকাশ বিনোদন ডেস্ক :

অভিনয়ে মুন্সিয়ানা দেখিয়েছেন, এবার পালা নির্মাণেও। বলছি টলিউডের জনপ্রিয় অভিনেতা অনিবার্ণ ভট্টাচার্যের কথা।

যিনি প্রথমবার নির্মাণ করছেন ওয়েব সিরিজ। এর নাম ‘মন্দার’। উইলিয়াম শেকসপিয়রের ‘ম্যাকবেথ’ নাটক অবলম্বনে তৈরি হয়েছে সিরিজটি। সোমবার (৮ নভেম্বর) প্রকাশিত হয়েছে সিরিজটির ট্রেলার।

দুই মিনিট ৪২ সেকেন্ডের ট্রেলারটি সামনে আসতেই ঝড় বয়ে গিয়েছে সামাজিক মাধ্যমে। নিমেষে সকলের মন জয় করে নিয়েছেন অভিনেতা ও নির্মাতা অনির্বাণ। অভিনয়ের পর পরিচালনাতেও যে বেশ সফল হতে যাচ্ছেন তা বুঝে গিয়েছেন তার ভক্তরা।

ঝড়ের গতিতে সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে ‘মন্দার’-এর ট্রেলার। যেখানে রয়েছে ক্ষমতা-লোভ-লালসা আর হিংসার চিত্র। ম্যাকবেথের বিশ্বাসঘাতকতার সঙ্গে ক্ষমতা এবং ভবিষ্যদ্বাণী লোভ ও লালসার কুখ্যাত কাহিনির পুনর্জন্ম। যেখানে রাজ পরিবারের জায়গা স্থান পেয়েছে মৎস্যজীবী।

ওয়েব সিরিজের প্রতিটি পরতে পরতে রয়েছে রহস্য। ডার্ক থ্রিলারে খুন, রক্ত, প্রতিহিংসা, জখম, যৌনতায় পরিপূর্ণ ট্রেলারেই দর্শকদের প্রত্যাশা অন্য মাত্রায় পৌঁছে দিয়েছেন অনির্বাণ।

‘কালের কোলে কপাল ফেরে, কেউ রাজা, কেউ রাজার বাপ’-এই লাইন দিয়েই শুরু হয়েছে ট্রেলার। তারপর থেকেই রহস্যের শুরু। পরতে পরতে রহস্যে পরিপূর্ণ আর নাটকীয়তা। গেইলপুরের পটভূমিতে গায়ে কাঁটা দেওয়া দৃশ্য ইতোমধ্যেই আলোড়ন সৃষ্টি করেছে। মানুষের আদিম প্রবৃত্তিগুলোই আরও স্পষ্টভাবে ফুটে উঠবে ‘মন্দার’-এ, তা বেশ ভালোই বোঝা যাচ্ছে।

‘মন্দার’-এর প্রথম লুক এবং টিজার প্রকাশের পর থেকেই যথেষ্ঠ আলোচনা শুরু হয়েছিল। এবার ট্রেলার প্রকাশ্যে আসতেই যা রীতিমতো সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ডিং। আগামী ১৯ নভেম্বর হইচই-তে মুক্তি পাবে এই ওয়েব সিরিজ।

ওয়েব সিরিজে প্রধান চরিত্রে দেখা যাবে অভিনেত্রী সোহিনী সরকারকে। সোহিনীর চেহারা, লুক, চোখ মুখের লালসা ও যৌন চাহিদায় ভরা চাহনিতেই বুঝিয়ে দিয়েছেন তিনিই এই ডার্ক থ্রিলারে তুরুপের তাস। এই সিরিজে ম্যাকবেথের ভূমিকায় অভিনয় করছেন দেবাশিস মন্ডল। মুকাদ্দার মুখার্জির চরিত্রে রয়েছেন অনির্বাণ নিজেই।

Tag :
আপলোডকারীর তথ্য

যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি করলে ইরান খুব ভালো থাকবে: ট্রাম্প

‘মন্দার’র ট্রেলারে যৌনতার ছড়াছড়ি!

আপডেট সময় ১০:১৩:১৬ অপরাহ্ন, বুধবার, ১০ নভেম্বর ২০২১