ঢাকা ০৭:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

আফগানিস্তান নিয়ে বৈঠকে আমন্ত্রণ জানানো হয়নি তালেবানকে

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

আফগানিস্তান নিয়ে বৈঠক হচ্ছে অথচ আফগান কোনো কর্মকর্তাকেই আমন্ত্রণ জানানো হয়নি! আফগানিস্তানের ইস্যুতে আঞ্চলিক নিরাপত্তা নিয়ে ভারতের রাজধানী দিল্লিতে বুধবার এ বৈঠক শুরু হয়েছে। খবর আলজাজিরার।

সম্মেলনে চীন ও পাকিস্তানের মতো প্রতিবেশী দেশও অংশ নেয়নি। এমনকি যাদের জন্য এ সম্মেলন সেই আফগানিস্তানের কোনো প্রতিনিধিকে বৈঠকে অংশ নিতে আমন্ত্রণ জানানো হয়নি।

আফগানিস্তানে গণতান্ত্রিক সরকারকে উৎখাত করে তালেবানের ক্ষমতাগ্রহণ, বর্তমান অবস্থা এবং দেশটির সঙ্গে প্রতিবেশী দেশগুলোর সম্পর্ক কেমন হবে সে বিষয়ে আলোচনা করতেই এ সম্মেলনের আয়োজন করা হয়েছে।

সম্মেলনে সভাপতিত্ব করছেন ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল। এতে অংশ নিচ্ছে রাশিয়া, ইরান, কাজাখস্তান, কিরগিজস্তান, তুর্কমেনিস্তান ও তাজিকিস্তানের নিরাপত্তা উপদেষ্টারা।

কাবুল এ সম্মেলনকে ‘আফগানিস্তানে সহায়তা প্রদান সহজতর করার জন্য’ একটি আশাব্যঞ্জক পদক্ষেপ হিসেবে দেখছে।

আফগান পরিস্থিতি নিয়ে এটি তৃতীয় কোনো আঞ্চলিক বৈঠক। এর আগে ২০১৮ সালের সেপ্টেম্বর ও ২০১৯ সালের ডিসেম্বরে ইরানে বৈঠক হয়েছিল।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

আফগানিস্তান নিয়ে বৈঠকে আমন্ত্রণ জানানো হয়নি তালেবানকে

আপডেট সময় ০৮:৪২:৩৬ অপরাহ্ন, বুধবার, ১০ নভেম্বর ২০২১