ঢাকা ০৮:০৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ৩১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এসএসসি জানুয়ারিতে এইচএসসি এপ্রিলে করার পক্ষে মত গুলি করে ১৯ লাখ টাকা ছিনতাই: ‎জামায়াত এমপির ভাগ্নে কারাগারে এক মাস বয়সি শিশুকে টিকার পরিবর্তে দেওয়া হলো জলাতঙ্কের ভ্যাকসিন এক চোখের দৃষ্টি হারিয়েছেন ইমরান খান পারমাণবিক সুরক্ষা শুধু প্রযুক্তিগত বিষয় নয়, এটি রাষ্ট্রীয় দায়িত্বের সঙ্গে সম্পৃক্ত: প্রতিরক্ষা উপদেষ্টা সংকট কাটলে টিকার বিষয়ে তদন্তের সিদ্ধান্ত নেবে মন্ত্রণালয়: স্বাস্থ্যমন্ত্রী ফিলিপাইনের সিনেটে গোলাগুলি, সিনেটরকে গ্রেপ্তারের চেষ্টা প্রতিবন্ধীদের অধিকার সুরক্ষা ও সেবা নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তিতে চীনকে গ্যারান্টর হিসেবে চায় ইরান চীনে পৌঁছেছেন ট্রাম্প, স্বাগত জানালেন ভাইস প্রেসিডেন্ট

যুক্তরাষ্ট্রে প্রথম বাংলাদেশি মেয়র হচ্ছেন তৈয়ব

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

যুক্তরাষ্ট্রে এই প্রথম কোনো সিটির মেয়র হতে যাচ্ছেন এক বাংলাদেশি আমেরিকান। পেনসিলভেনিয়া স্টেটের আপার ডারবি সংলগ্ন মেলবোর্ন বরোর মেয়র হিসেবে জানুয়ারিতে অভিষিক্ত হবেন চট্টগ্রামের সন্তান মাহবুবুল তৈয়ব। ২ নভেম্বর ভোট গ্রহণের পর জানা গেছে নিকটতম প্রতিদ্বন্দ্বী নুরুল হাসানের চেয়ে তিনি ২৯ ভোটে এগিয়ে রয়েছেন।

ডাকযোগে আসা ব্যালট গণনা এখনও শেষ হয়নি। তবে তৈয়ব দৃঢ়তার সাথে উল্লেখ করেছেন যে, বিজয় মুকুট তারই ভাগ্যে জুটবে। এ বিজয় ঠেকিয়ে রাখা সম্ভব হবে না।

একই সিটির ৩ জন কাউন্সিলম্যান হিসেবে জয়ী হন বাংলাদেশি আমেরিকান মোহাম্মদ মুনছুর আলী মিঠু, মোশারফ হোসেন এবং আলাউদ্দিন পাটোয়ারী। এছাড়া ট্যাক্স কালেক্টর পদে নির্বাচিত হয়েছেন সাজ্জাদ মোহাম্মদ নামক আরেক প্রবাসী। অর্থাৎ পুরো সিটির নেতৃত্বে প্রবাসীরা।

আমেরিকান স্বপ্ন পূরণের পথে মূলধারায় জোরালো সম্পর্ক রচনায় এ এক অনন্য উদাহরণ হিসেবে দেখছেন ফিলাডেলফিয়া সিটির সাবেক ডেপুটি মেয়র এবং প্রেসিডেন্ট বারাক ওবামার উপদেষ্টা পরিষদের অন্যতম সদস্য ড. নীনা আহমেদ। ড. নীনা এবং কমিউনিটি লিডার ডা. ইবরুল চৌধুরী পৃথকভাবে প্রাণঢালা অভিনন্দন জানিয়েছেন বিজয়ীদেরকে।

উল্লেখ্য, একই নির্বাচনে ইতিহাস রচনা করে বিজয়ী হয়েছেন নিউইয়র্ক সিটিতে কাউন্সিলওম্যান হিসেবে শাহানা হানিফ এবং বিনা প্রতিদ্বন্দ্বিতায় পঞ্চমবারের মত নিউজার্সির প্লেইন্সবরোর কাউন্সিলম্যান হিসেবে বিজয়ী হয়ে। তবে সবকিছুকে ছাপিয়ে যাচ্ছে মাহাবুবুল তৈয়ব মেয়র হিসেবে জয়ী হওয়ায়। তিনিই হবেন প্রথম কোন বাংলাদেশি আমেরিকান, যিনি মেয়র হিসেবে দায়িত্ব পালন করবেন।

তৈয়ব বলেন, নির্বাচনী এলাকার মানুষের সামগ্রিক কল্যাণের অভিপ্রায়ে কাজ করবো ইনশাআল্লাহ। এজন্যে সকলের আন্তরিক সহায়তা চাচ্ছি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

এসএসসি জানুয়ারিতে এইচএসসি এপ্রিলে করার পক্ষে মত

যুক্তরাষ্ট্রে প্রথম বাংলাদেশি মেয়র হচ্ছেন তৈয়ব

আপডেট সময় ০৭:২৬:১০ অপরাহ্ন, বুধবার, ১০ নভেম্বর ২০২১