ঢাকা ০৫:৩৯ পূর্বাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২

মা-ছেলেকে ফেরত দিলো বিএসএফ

অাকাশ জাতীয় ডেস্ক:

সীমান্তের আটক হামিদা বেগম ও তার শিশু পুত্র সেলিম হোসেনকে ফেরত দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। মঙ্গলবার সন্ধ্যায় লালমনিরহাটের মোগলহাট সীমান্তে বিজিবি-বিএসএফ পতাকা বৈঠকের মাধ্যমে তাদের ফেরত দেয়া হয়।

হামিদা বেগম কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী উপজেলার ভদের বাজার এলাকার সাইফুর রহমান শেখের মেয়ে।

লালমনিরহাট-১৫ বিজিবি ব্যাটালিয়ন ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার রাতে স্থানীয় দালালদের মাধ্যমে কাজের সন্ধানে ছেলেসহ ভারতে অনুপ্রবেশ করেন হামিদা বেগম। পরে কোচবিহার-৩৮ বিএসএফ ব্যাটালিয়নের সদস্যরা তাদের আটক করেন। এ সময় দালালরা পালিয়ে যায়।

লালমনিরহাট-১৫ বিজিবি ব্যাটালিয়নের পরিচালক লে. কর্নেল গোলাম মোর্শেদ বলেন, ‘বিজিবি-বিএসএফ কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকে হামিদা বেগম ও তার ছেলে সেলিম হোসেনকে ফেরত দিয়েছে বিএসএফ। স্থানীয় ইউপি সদস্য এমদাদুল হক ও মেয়ের চাচা মুছা মিয়ার কাছে তাদের হস্তান্তর করা হয়েছে।’

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মালয়েশিয়ায় ২৬৫ বাংলাদেশি পাসপোর্টসহ ২০ জন আটক

মা-ছেলেকে ফেরত দিলো বিএসএফ

আপডেট সময় ০২:৪৫:৪৮ অপরাহ্ন, বুধবার, ২৭ সেপ্টেম্বর ২০১৭