ঢাকা ০৪:২১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

সরকার রোহিঙ্গা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ: ফখরুল

অাকাশ জাতীয় ডেস্ক:

রোহিঙ্গা ইস্যুতে সরকারের জাতীয় ঐক্যের ডাক দেয়া উচিত। এতে সম্মিলিতভাবে আরও শক্তিশালী হয়ে রোহিঙ্গাদের জন্য কাজ করা সম্ভব হবে। তবে তা না করে সরকার রোহিঙ্গা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বুধবার সকালে উখিয়ার বালুখালীতে ত্রাণ বিতরণের সময় তিনি এ কথা বলেন। এ সময় বিভিন্ন ক্যাম্পে ত্রাণ ও নগদ অর্থ বিতরণ করেন তিনি।

বিএনপি মহাসচিব বলেন, রোহিঙ্গা ইস্যুতে আমরা দেশের মধ্যে কোনো রাজনীতি করতে চাই না। ক্ষমতাসীন দলের নেতারা লোক দেখানো ত্রাণের কাজ করছেন, তারা সরকারি ত্রাণ ব্যবহার করছেন। তবে আমরা যতটুকু সম্ভব ত্রাণ দিয়ে রোহিঙ্গাদের পাশে দাঁড়াতে চাই।

এ সময় রোহিঙ্গাদের জন্য দলটির নেতাকর্মীদের এক হয়ে কাজ করার আহ্বান জানান ফখরুল। এর আগে মঙ্গলবার বিমানযোগে ঢাকা থেকে কক্সবাজারে পৌঁছান বিএনপি মহাসচিব। বিকালে কক্সবাজার শহরের একটি হোটেলে সংবাদ সম্মেলনে রোহিঙ্গা ইস্যু নিয়ে বক্তব্য রাখেন ফখরুল ইসলাম আলমগীর।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

সরকার রোহিঙ্গা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ: ফখরুল

আপডেট সময় ০২:৪২:৫০ অপরাহ্ন, বুধবার, ২৭ সেপ্টেম্বর ২০১৭