ঢাকা ০৯:০৯ পূর্বাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

বসনিয়ার মুসলমানদের পাশে দাঁড়াবে তুরস্ক: এরদোগান

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যিপ এরদোগান বলেছেন, বসনিয়া ও হার্জেগোভিনার কল্যাণের জন্য কাজ করার ক্ষেত্রে তুরস্ক সংকল্পবদ্ধ। তুরস্কের ইস্তান্বুলে বসনিয়ার বেসরকারি সংস্থার প্রতিনিধিদের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠকে এরদোগান এ কথা জানান। খবর ডেইলি সাবাহর।

বৈঠকে তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রী সুলেইমান সোইলু এবং প্রেসিডেন্টের মুখপাত্র ইব্রাহিম কালিন উপস্থিত ছিলেন।

তুরস্কের প্রেসিডেন্ট বলেন, বসনিয়া ও হার্জেগোভিনায় বহু সাংস্কৃতিক ও জাতিগত পরিচয় সংরক্ষণ ও স্থিতিশীলতার জন্য আমরা কোনো বৈষম্য ছাড়াই সহায়তা দিয়ে আসছি।

বসনিয়ার যুদ্ধে মুসলমানদের পক্ষে তুরস্কের অবস্থানের কথা তুলে ধরে এরদোগান বলেন, তুরস্ক সবসময় ‘অনেক শক্তিশালী হয়ে ও ভিন্ন উপায়ে’ বসনিয়ার জনগণের পাশে দাঁড়াবে। বসনিয়া ও হার্জেগোভিনায় তুরস্কের যে উন্নয়ন প্রকল্প চলছে এতে শুধু বসনিয়ান নয় সার্ব এবং ক্রোয়েটসরাও লাভবান হবেন।

তুরস্কের প্রেসিডেন্ট বলেন, তুরস্ক বলকান অঞ্চলের সামগ্রিক পরিস্থিতি পর্যালোচনা করছে। এ অঞ্চলের প্রতিটি ঘটনা তুরস্ক নিজের অভ্যন্তরীণ বিষয় হিসেবে বিবেচনা করে। এ ছাড়া এ অঞ্চলের সমস্যার সমাধানে তুরস্ক প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে। আর তুরস্ক সবসময় বসনিয়া ও হার্জেগোভিনা এবং বলকান অঞ্চলের কল্যাণে কাজ করবে।

তুরস্ক বসনিয়াকে ফের ১৯৯০ এর দশকের মতো ভোগান্তিতে পড়তে দেবে না বলে উল্লেখ করেন এরদোগান।

তুরস্কের প্রেসিডেন্ট বলেন, বসনিয়ায় বর্তমানে তুরস্কের সরাসরি বিনিয়োগ ২৫০ মিলিয়ন মার্কিন ডলার ছাড়িয়েছে। আমরা দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াতে আগ্রহী। মহামারি সত্ত্বেও গত বছর যা ছিল ৬৫০ মিলিয়ন মার্কিন ডলার।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

বসনিয়ার মুসলমানদের পাশে দাঁড়াবে তুরস্ক: এরদোগান

আপডেট সময় ০১:২৯:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ নভেম্বর ২০২১