ঢাকা ০৯:১১ পূর্বাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২

‘হাবিবি’ নিয়ে হাজির নুসরাত ফারিয়া

আকাশ বিনোদন ডেস্ক

আরও একবার শ্রোতা-দর্শক মাতাতে চলে এলেন চিত্রনায়িকা নুসরাত ফারিয়া। এবার প্রকাশ পেলো তার গাওয়া তৃতীয় গান ‘হাবিবি’।

আগের দুইটি গানের মতো এতেও তিনি নিজেই নেচেছেন।

রোববার (০৭ নভেম্বর) দুপুরে কলকাতার শ্রী ভেঙ্কটেশ ফিল্মের (এসভিএফ) ইউটিউব চ্যানেলে গানটি প্রকাশ পেয়েছে। ‘হাবিবি’র কথা লিখেছেন নূর নবী ও সুর করেছেন আদিব কবির। গানটির ভিডিও ও নৃত্য পরিচালনা করেছেন ভারতের বাবা যাদব।

সাড়ে তিন মিনিটের এই গানচিত্রে লাস্যময়ী রূপে ধরা দিয়েছেন ফারিয়া। গানের সঙ্গে দুর্দান্ত নাচ দিয়েও নজর কেড়েছেন তিনি।

ফারিয়া জানান, এবারের গানটি পপ অ্যারোবিক ফিউশন। ভিডিওটিও সেভাবে সাজানোর চেষ্টা করা হয়েছে। ভিডিওর শুটিং হয়েছে মুম্বাই থেকে প্রায় একশ’ কিলোমিটার দূরে একটি রাজপ্রাসাদে।

এর আগে, ২০১৮ সালে ‘পটাকা’ এবং এর ২ বছর পর ‘আমি চাই থাকতে’ শিরোনামের গান ও নাচ নিয়ে হাজির হয়েছিলেন এই তারকা। ইউটিউবে প্রথম গানটি ৮২ লাখবার আরেকটি ১ কোটি ৭০ লাখবার দেখা হয়েছে।

বর্তমানে নুসরাত ফারিয়া অভিনীত ‘পাতালঘর’ ও ‘অপারেশন সুন্দরবন’ নামে দুটি সিনেমা মুক্তির অপেক্ষায় রয়েছে। এছাড়া জাতির জনক শেখ মুজিবুর রহমানের বায়োপিক ‘বঙ্গবন্ধু’তে অভিনয় করছেন তিনি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ঢাকায় বৃষ্টির আভাস, বাড়তে পারে দিনের তাপমাত্রা

‘হাবিবি’ নিয়ে হাজির নুসরাত ফারিয়া

আপডেট সময় ১১:১০:৪২ অপরাহ্ন, রবিবার, ৭ নভেম্বর ২০২১