ঢাকা ০৮:০৩ পূর্বাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

গরু বিক্রির টাকার লোভে নওগাঁয় মাকে হত্যা!

আকাশ জাতীয় ডেস্ক:

নওগাঁর বদলগাছি উপজেলায় ছবি বেগম (৪৮) নামে এক নারীকে তার ছেলে ও তার স্ত্রী মিলে শ্বাসরোধে হত্যা করেছেন।

মায়ের কাছ থেকে গরু বিক্রির টাকা কেড়ে নিতে তারা এই খুন করেন। এ ঘটনায় নিহত ছবির ছোট ভাই সাইফুল ইসলাম বাদী হয়ে হত্যা মামলা করেছেন।

মামলার পর ঘাতক সবুজ হোসেন ও তার স্ত্রী রোখসানা খাতুনকে গ্রেফতার করা হয়েছে। পুলিশের জিজ্ঞাসাবাদে তারা হত্যার কথা স্বীকার করেছেন।

শুক্রবার সকালে মামলার তদন্তকারী কর্মকর্তা বদলগাছি থানার পরিদর্শক (তদন্ত) রায়হান হোসেন এসব তথ্য জানিয়েছেন।

রায়হান হোসেন বলেন, সবুজের মা ছবি বেগমের কাছে গরু বিক্রির ৫৪ হাজার টাকা ছিল। মায়ের কাছ থেকে সবুজ গরু বিক্রির টাকাগুলো চাচ্ছিলেন। ছেলে টাকা চুরি করবে ভেবে ছবি গরু বিক্রির টাকা ঘরে না রেখে সব সময় নিজের কোমরে রাখতেন।

তিনি বলেন, গতকাল বৃহস্পতিবার বিকালে ছবি ঘাস কাটতে বাড়ির পাশে একটি ধানক্ষেতে গিয়েছিলেন। ছেলে সবুজ ও তার স্ত্রী রোখসানাও ছবির সঙ্গে একই ক্ষেতে ঘাস কাটছিলেন। সেখানে সবুজ তার মায়ের কাছে গরু বিক্রির টাকাগুলো আবারও চান।

এ নিয়ে ধানক্ষেতে মা ও ছেলের মধ্যে ঝগড়া হয়। এ সময় সবুজ তার স্ত্রী রোখসানার সহায়তায় গলায় গামছা পেঁচিয়ে মাকে হত্যা করে গরু বিক্রির টাকার বের করে নেন। এর পর তারা মায়ের লাশ ধানক্ষেতে ফেলে রেখে বাড়িতে আসেন।

ওই দিন বিকাল সাড়ে ৫টার দিকে এক ব্যক্তি বাড়িতে যাওয়ার পথে ছবিকে ধানক্ষেতে পড়ে থাকতে দেখেন। এর পর গ্রামবাসী এসে ছবিকে মৃত অবস্থায় দেখতে পান। পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে।

প্রাথমিক অবস্থায় ছবির স্বামী, ছেলে ও ছেলের স্ত্রীকে জিজ্ঞাসাবাদে জন্য থানায় আনা হয়। জিজ্ঞাসাবাদের পর নিহত ছবির স্বামীকে ছেড়ে দেওয়া হয়।

এ ঘটনায় ছবির ছোট ভাই সাইফুল ইসলাম বাদী হয়ে একটি হত্যা মামলা করেন। ওই মামলায় সবুজ ও তার স্ত্রীকে গ্রেফতার দেখানো হয়েছে।

শুক্রবার স্বীকারোক্তিমূলক জবানবন্দির জন্য দুজনকে আদালতে নেওয়া হবে।

বদলগাছি থানার ওসি আতিকুল ইসলাম বলেন, ছবি হত্যার রহস্য উদ্ঘাটন হয়েছে। গরু বিক্রির টাকা ছিনিয়ে নিতে ছবিকে তার ছেলে ও ছেলের স্ত্রী দুজন মিলে শ্বাসরোধে হত্যা করেন। পুলিশের জিজ্ঞাসাবাদে তারা হত্যার কথা স্বীকার করেছেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

গরু বিক্রির টাকার লোভে নওগাঁয় মাকে হত্যা!

আপডেট সময় ০৫:৪৫:৩১ অপরাহ্ন, শুক্রবার, ৫ নভেম্বর ২০২১