ঢাকা ০৯:৫১ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

‘মৃত্যুর গুজব’ উড়িয়ে বাস্কেটবল খেললেন এরদোয়ান

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের স্বাস্থ্য সম্পর্কে ভুল তথ্য টুইট করার অভিযোগে ৩০ জনের বিরুদ্ধে আইনি তদন্ত শুরু করেছে তুর্কি কর্তৃপক্ষ। তারা #olmus (তুর্কি ভাষায় মৃত), হ্যাশট্যাগ ব্যবহার করে টুইটারে ‘কারসাজিমূলক কন্টেন্ট’ পোস্ট করেছিলেন বলে পুলিশ জানিয়েছে।

এরদোয়ানের বিরোধিরা তার মনোবল দুর্বল করতে প্রায়ই তার স্বাস্থ্য নিয়ে বিভিন্ন ধরনের গুজব ছড়ান। কারণ, তারা জানেন তীক্ষ্ম মেধাসম্পন্ন দূরদর্শী এরদোয়ান জীবিত থাকতে একেপির দলীয় অবস্থান দুর্বল করা এত সহজ নয়।

এদিকে এরদোয়ানের মিত্ররা এসব পোস্টকে ভুল প্রমাণ করতে তুর্কি প্রেসিডেন্টের কর্মচঞ্চল ছবি ও ভিডিও পোস্ট করছেন।
চলতি সপ্তাহে নতুন করে গুজব ছড়িয়ে যাওয়ার পর একেপি এরদোয়ানের কর্মচঞ্চল কিছু ভিডিও পোস্ট করেছে। একটি ভিডিওতে দেখা যায়, এরদোয়ান

ব্যাপক চনমনে। তিনি ব্যাপক উদ্দীপনা নিয়ে মাঠে বাস্কেটবল খেলছেন। ভিডিওটি ইতোমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।

এ ছাড়া বুধবার এরদোয়ান তুরস্কের রাজধানী আঙ্কারায় বেশকিছু অনুষ্ঠানে অংশ নেন। এহমেত হামদি চামলি নামে একেপির এক সদস্য লিখেছেন, আমাদের প্রধান ইস্তান্বুল থেকে আঙ্কারা এসেছেনে। তিনি খুবই সুস্থ আছেন।

প্রেসিডেন্ট এরদোয়ানের গণসংযোগবিষয়ক পরিচালক ফাহরেত্তিন আলতুন টুইটারে একটি ভিডিও পোস্ট করে লেখেন, বন্ধুর প্রতি আস্থা রাখুন, শত্রুদের ভয় করুন। বৃহস্পতিবার এক আইনজীবী এরদোয়ানের স্বাস্থ্য নিয়ে গুজব যারা ছড়িয়েছে তাদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার জন্য একটি অভিযোগ করেছেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

‘মৃত্যুর গুজব’ উড়িয়ে বাস্কেটবল খেললেন এরদোয়ান

আপডেট সময় ০৫:১৪:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ৫ নভেম্বর ২০২১