ঢাকা ০৭:১৩ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

শিগগির গ্যাস উত্তোলন শুরু করব: এরদোগান

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যিপ এরদোগান বলেছেন, তুরস্ক জ্বালানি সংক্রান্ত ‘বহু জটিলতা’ কাটিয়ে উঠেছে। খুব দ্রুত আমরা প্রাকৃতিক গ্যাস উত্তোলন শুরু করব। যার মাধ্যমে শুধু রাষ্ট্র নয় নাগরিকরাও লাভবান হবেন।

জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টির (একেপি) ক্ষমতা গ্রহণের ১৯তম বার্ষিকী উদযাপন করে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যিপ এরদোগান এসব কথা বলেন। তুরস্কের হুররিয়াত ডেইলি নিউজ এ তথ্য জানায়।

আঙ্কারায় এরদোগান সাংবাদিকদের বলেন, আমরা ১৯ বছরেরও বেশি সময় ধরে আমাদের জাতির অনুগ্রহ নিয়ে এই পর্যায়ে এসেছি। কোনো অসুবিধা ছাড়াই আমাদের পরিধি বাড়ছে।

‘আমরা আমাদের দেশের সমস্ত কোণ অবকাঠামো, সুপার স্ট্রাকচার এবং সব ধরনের সেবার মাধ্যমে সজ্জিত করেছি। আমাদের প্রচেষ্টা এখনও অব্যাহত রয়েছে’, যোগ করেন তুরস্কের প্রেসিডেন্ট।

পরে টুইটারে এরদোগান লেখেন, আমরা ২০০২ সালের ৩ নভেম্বর থেকে যেভাবে দেশের সেবা করে আসছি সামনেও তা অব্যাহত থাকবে।

এরদোগানের নেতৃত্বে ২০০১ সালে গঠিত হয় একেপি। যিনি ২০০৩ সালে তুরস্কের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন শুরু করেন। ২০১৪ সাল থেকে যিনি তুরস্কের প্রেসিডেন্ট।

২০১৮ সালে গণভোটের পর তুরস্ক প্রধানমন্ত্রী শাসিত শাসন ব্যবস্থা বদলে রাষ্ট্রপতি শাসিত শাসন ব্যবস্থায় স্থানান্তরিত হয়। দেশটিতে ২০২৩ সালে নতুন নির্বাচন হতে পারে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

শিগগির গ্যাস উত্তোলন শুরু করব: এরদোগান

আপডেট সময় ০৩:৩৫:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ নভেম্বর ২০২১