ঢাকা ১০:০৬ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

সাইবার আক্রমণ মোকাবিলায় ন্যাশনাল সাইবার ড্রিল

আকাশ আইসিটি ডেস্ক :

বাংলাদেশের ৫০তম বিজয় দিবস ও মুজিব শতবর্ষ উপলক্ষে সরকারি প্রতিষ্ঠান বাংলাদেশ কম্পিউটার ইনসিডেন্ট রেসপন্স টিম (বিজিডি ই-গভ সার্ট) ধারাবাহিকভাবে সাইবার ড্রিল আয়োজন করছে।

সম্প্রতি ক্রমবর্ধমান সাইবার আক্রমণ মোকাবিলায় বিভিন্ন প্রতিষ্ঠান নিজেদের তথ্য নিরাপত্তা নিশ্চিত ও সাইবার সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সাইবার নিরাপত্তা কর্মীদের হাতে কলমে প্রশিক্ষণ পরিচালনা করা হচ্ছে।

বিজিডি ই-গভ সার্ট এর প্রকল্প পরিচালক এবং ডিজিটাল নিরাপত্তা এজেন্সির পরিচালক (অপারেশন) তারেক এম. বরকতউল্লাহ এ তথ্য জানিয়েছেন।

বিজিডি ই-গভ সার্ট গত বছরের মত এবারও জাতীয় পর্যায়ে ন্যাশনাল সাইবার ড্রিল আয়োজন করতে যাচ্ছে। সম্পূর্ণভাবে অনলাইনভিত্তিক এই প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য ১ নভেম্বর থেকে ৩০ নভেম্বর পর্যন্ত নিবন্ধনের সময়সীমা নির্ধারণ করা হয়েছে।

আগ্রহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, আর্থিক প্রতিষ্ঠান, সাইবার নিরাপত্তায় কর্মরত কর্মকর্তা এবং সাইবার নিরাপত্তায় আগ্রহী ও ক্যারিয়ার গড়তে ইচ্ছুক ৩-৫ জনের একটি দল গঠন করে দলগতভাবে বিজিডি ই-গভ সার্ট এর ওয়েবসাইটে নিবন্ধন করতে পারবেন।

ডিজিটাল বাংলাদেশ দিবস অর্থাৎ আগামী ১২ ডিসেম্বর সকাল ১০টা থেকে ১৩ ডিসেম্বর বিকেল ৪টা পর্যন্ত ন্যাশনাল সাইবার ড্রিল নিবন্ধিত প্রতিযোগীদের ফ্লাগ সাবমিট করার জন্য উন্মুক্ত থাকবে।

এই প্রতিযোগিতায় অংশ নিতে প্রথমে রেজিস্ট্রেশন করে টিম তৈরি করতে হবে। এ সংক্রান্ত একটি গাইডলাইন বা প্রতিযোগিতায় অংশ নেওয়ার তথ্য বিজিডি ই-গভ সার্টের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

সাইবার আক্রমণ মোকাবিলায় ন্যাশনাল সাইবার ড্রিল

আপডেট সময় ০৮:৪৩:০৬ অপরাহ্ন, বুধবার, ৩ নভেম্বর ২০২১