ঢাকা ০৯:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

রোহিঙ্গা ক্যাম্পে ঘুমন্ত স্ত্রীকে গলা কেটে হত্যা

আকাশ জাতীয় ডেস্ক:

কক্সবাজারের টেকনাফে রোহিঙ্গা ক্যাম্পে মুবারজান বেগম (৩৪) নামে এক নারীকে গলা কেটে হত্যা করেছেন তার স্বামী।

বুধবার (৩ নভেম্বর) ভোরে পারিবারিক কলহের জের ধরে এ হত্যাকাণ্ড ঘটেছে বলে ধারণা করেছে পুলিশ।

ঘাতক স্বামী মো. জাফরকে গ্রেফতার করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।

নিহত মুবারজান (৩৪) জাদিমুড়া শালবাগান ২৬ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের ব্লক সি/৬ এর বাসিন্দা ছিলেন।

১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক এসপি মো. তারিকুল ইসলাম তারিক বিষয়টি নিশ্চিত করে জানান, পারিবারিক কলহের জের ধরে স্বামী মো. জাফর নিজেই গলা কেটে তার স্ত্রীকে হত্যা করেছেন বলে আমরা জেনেছি।

হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে জাফরকে গ্রেফতার করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান ১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মধ্যপাড়া খনিতে পাথর উত্তোলনে নতুন রেকর্ড গড়ল জিটিসি

রোহিঙ্গা ক্যাম্পে ঘুমন্ত স্ত্রীকে গলা কেটে হত্যা

আপডেট সময় ০৮:১৭:৫৫ অপরাহ্ন, বুধবার, ৩ নভেম্বর ২০২১