ঢাকা ০৩:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

কাবুলে হামলায় তালেবানের শীর্ষ এক কমান্ডারও নিহত

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

আফগানিস্তানের রাজধানী কাবুলের একটি সামরিক হাসপাতাল এলাকায় জোড়া বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে নিহত হয়েছেন ১৯ জন। নিহতদের মধ্যে তালেবানের শীর্ষ এক কামান্ডারও রয়েছেন।

ভারতীয় গণমাধ্যম এনডিটিভি এ তথ্য জানায়।

তালেবানের মিডিয়া বিভাগের কর্মকর্তার বরাত দিয়ে খবরে বলা হয়, হামলায় হাক্কানি নেটওয়ার্কের সদস্য এবং বদরি কর্পস স্পেশাল ফোর্সের কর্মকর্তা হামদুল্লাহ মুখলিস নিহত হয়েছেন।

কাবুল দখলে নেওয়ার পর থেকে এই প্রথম তালেবানের শীর্ষস্থানীয় কেউ নিহত হলেন।

তালেবানের মিডিয়া বিভাগের ওই কর্মকর্তা বলেন, কাবুল কর্পসের কমান্ডার মৌলভী হামদুল্লাহ (মুখলিস) যখন সরদার দাউদ খান হাসপাতালে হামলা হয়েছে এ খবর পেলেন তখন তিনি দ্রুত ঘটনাস্থলে পৌঁছান।

‘আমরা তাকে থামানোর চেষ্টা করেছিলাম কিন্তু তিনি হেসে আমাদের এড়িয়ে যান। পরে আমরা দেখি, তিনি সন্ত্রাসীদের সঙ্গে সম্মুখযুদ্ধে শহিদ হয়েছেন’, যোগ করেন তালেবানের ওই কর্মকর্তা।

মঙ্গলবারের ওই হামলায় ১৯ জন নিহত হয়েছেন। এ হামলার দায় স্বীকার করেছে ইসলামিক স্টেট-খোরাসান(আইএস-কে)।

টেলিগ্রাম চ্যানেলে আইএস-কে এক বিবৃতিতে বলেছে, ইসলামিক স্টেটের পাঁচটি গ্রুপ এক হয়ে এ হামলা চালিয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

কাবুলে হামলায় তালেবানের শীর্ষ এক কমান্ডারও নিহত

আপডেট সময় ০৫:০৪:২৪ অপরাহ্ন, বুধবার, ৩ নভেম্বর ২০২১