ঢাকা ০৮:৪৫ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

কাবুলের সামরিক হাসপাতালে আইএসের হামলা, বিস্ফোরণে নিহত ১৯

আকাশ জাতীয় ডেস্ক:

আফগানিস্তানের সর্ববৃহৎ সামরিক হাসপাতালে গুলি পরবর্তী বিস্ফোরণে ১৯ নিহত হয়েছে। তালেবান কর্মকর্তারা জানিয়েছেন, এই বিস্ফোরণে আহত হয়েছেন অন্তত ৪৩ জন।

আল-আরাবিয়ার খবরে বলা হয়েছে, কাবুলের কেন্দ্রে অবস্থিত ৪০০ শয্যা বিশিষ্ট সরদার মোহাম্মদ দাউদ খান হাসপাতালের প্রবেশপথে এই বিস্ফোরণ ঘটে।

তালেবান সরকারের স্বরাষ্টমন্ত্রণালয়ের মুখপাত্র ক্বারি সাইদ খোস্তি বলেন, ঘটনাস্থলে নিরাপত্তা বাহিনীর সদস্যদের পাঠানো হয়েছে।

হতাহতের সঠিক সংখ্যা জানা না গেলেও তালেবানের এক নিরাপত্তা কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, কমপক্ষে ১৯ জন নিহত এবং ৪৩ জন আহত হয়েছেন।

ইতালিয়ান জরুরি সহায়তা গ্রুপ ঘটনাস্থল থেকে তিন কিলোমিটার দূরে একট ট্রমা হাসপাতাল পরিচালনা করে। তারা জানিয়েছেন, তাদের হাসপাতালে আহত ৯ জনকে ভর্তি করা হয়েছে।

স্থানীয় বাসিন্দারা বিস্ফোরণের পর যে ছবি শেয়ার করেছেন তাতে ধোঁয়া উড়তে দেখা গেছে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ঘটনাস্থলের পাশ দিয়ে অন্তত দুইটি হেলিকপ্টার উড়ছিল।

তাৎক্ষণিকভাবে কেউ হামলার দায় স্বীকার করেনি। তবে সরকারি বাখতার নিউজ প্রত্যক্ষদর্শীদের বরাতে জানিয়েছে, বেশ কয়েকজ আইএস যোদ্ধা হাসপাতালে ঢুকে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে লিপ্ত হয়।

গত ১৫ আগস্ট তালেবান আফগানিস্তানের ক্ষমতা দখল করার পর আইএস খোরাসান শাখা নিজেদের অস্তিত্ব ও শক্তিমত্তা জানান দিতে হামলা বাড়িয়েছে।

হাসপাতালের একজন স্বাস্থ্যকর্মী বিস্ফোরণ থেকে রক্ষা পেয়েছেন। তিনি বলেন, বন্দুকের গুলির শব্দের কয়েক মিনিটর পর বড় ধরনের বিস্ফোরণ হয়। এর ১০ মিনিট পর ওয়াজির আকবর খান এলাকায় আরও বড় ধরনের বিস্ফোরণ হয়।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

কাবুলের সামরিক হাসপাতালে আইএসের হামলা, বিস্ফোরণে নিহত ১৯

আপডেট সময় ০৬:২১:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ২ নভেম্বর ২০২১